Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফাইনালের টিকিট পেতে অ্যাতলেতিকোর মুখোমুখি আর্সেনাল

admin

প্রকাশ: ০৫ মে ২০২৬ | ০১:০৫ অপরাহ্ণ | আপডেট: ০৫ মে ২০২৬ | ০১:০৫ অপরাহ্ণ

ফলো করুন-
ফাইনালের টিকিট পেতে অ্যাতলেতিকোর মুখোমুখি আর্সেনাল

Manual5 Ad Code

স্পোর্টস ডেস্ক :
অ্যাতলেতিকো মাদ্রিদ ও আর্সেনালের সেমিফাইনালের প্রথম লেগের লড়াইটি ১-১ গোলে ড্র হয়। ছবি: সংগৃহীত
অ্যাতলেতিকো মাদ্রিদ ও আর্সেনালের সেমিফাইনালের প্রথম লেগের লড়াইটি ১-১ গোলে ড্র হয়। ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগে আজ দিবাগত রাত ১টায় লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্সেনাল এবং অ্যাতলেতিকো মাদ্রিদ। গত সপ্তাহে স্পেনের মাটিতে প্রথম লেগের লড়াইটি ১-১ গোলে অমীমাংসিত ছিল। দুই দলই এখন হাঙ্গেরির বুদাপেস্টে ফাইনালের টিকিট পাওয়ার স্বপ্নে বিভোর।

Manual7 Ad Code

মেট্রোপলিটানোতে প্রথম লেগে ম্যাচের দুই অর্ধে ভিক্টর গায়োকেরেস এবং হুলিয়ান আলভারেজের পেনাল্টি গোল ম্যাচের ভাগ্য নির্ধারণ করেছিল। তবে ম্যাচের শেষ দিকে এবারিচি এজে এবং ডেভিড হাঙ্কোর মধ্যকার একটি সংঘর্ষের পর ভিএআর রিভিউতে আর্সেনালের একটি পেনাল্টি বাতিল হয়ে যায়। এই ঘটনায় গানার বস মিকেল আর্তেতা মাঠেই প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেছিলেন।

অন্যদিকে অ্যাতলেতিকো কোচ ডিয়েগো সিমিওনে যথারীতি ডাগআউটে চনমনে ছিলেন। বিতর্ক পাশে সরিয়ে রাখলে ঘরের মাঠে এক গোলের সমতা নিয়ে ফেরা আর্সেনালের জন্য ইতিবাচক। ২০ বছর পর চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠার অপেক্ষায় থাকা আর্সেনাল এখন পর্যন্ত এই মৌসুমে অপরাজিত রয়েছে। আজকের ম্যাচে হার এড়াতে পারলে তারা টানা ১৪ ম্যাচ অপরাজিত থাকার নতুন ক্লাব রেকর্ড গড়বে। স্প্যানিশ ক্লাবগুলোর বিপক্ষে এমিরেটসে আর্সেনালের রেকর্ড অত্যন্ত শক্তিশালী। গত ১৫টি ম্যাচের মধ্যে তারা মাত্র একটিতে হেরেছে।

এছাড়া প্রায় ছয় মাস আগে লিগ পর্বের ম্যাচে অ্যাতলেতিকোকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল গানাররা। তবে ডিয়েগো সিমিওনের অ্যাতলেতিকো মাদ্রিদকেও খাটো করে দেখার উপায় নেই। তারা লা লিগার শেষ ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে পূর্ণ একাদশ পরিবর্তন করে ২-০ গোলে জিতেছে। সিমিওনে তার মূল খেলোয়াড়দের ছয় দিনের বিশ্রাম দিয়ে সতেজ রেখেছেন। চলতি মৌসুমে কোপা দেল রে-র ফাইনালে হারের পর অ্যাতলেতিকো জন্য এই শিরোপাই এখন একমাত্র ভরসা।

Manual8 Ad Code

হাইভোল্টেজ ম্যাচে আর্সেনাল শিবিরে অধিনায়ক মার্টিন ওডেগার্ড এবং কাই হাভার্টজকে পাওয়া নিয়ে কিছুটা দুশ্চিন্তা আছে। ওডেগার্ড হাঁটুর চোটে ভুগছেন এবং হাভার্টজের পেশিতে টান লেগেছে। তবে তারা দুই জনেই ফিটনেস টেস্টে পাশ করবেন বলে আশা করা হচ্ছে। ইউরিয়েন টিম্বার এবং মিকেল মেরিনো চোটের কারণে মাঠের বাইরে থাকছেন। পিয়েরো হিনকাপি এবং মার্টিন জুবিমেন্ডিকে আজ শুরু থেকেই দেখা যেতে পারে।

Manual1 Ad Code

অন্যদিকে অ্যাতলেতিকোর হুলিয়ান আলভারেজ প্রথম লেগে চোট পেয়ে মাঠ ছাড়লেও তিনি এখন পুরোপুরি ফিট। আলভারেজ প্রথম লেগেই লিওনেল মেসির একটি অনন্য রেকর্ড ভেঙে দিয়েছেন। তিনি চ্যাম্পিয়নস লিগের দ্রুততম আর্জেন্টাইন হিসেবে ২৫ গোলের মাইলফলক স্পর্শ করেছেন। মেসি যেখানে ৪২ ম্যাচে এই রেকর্ড করেছিলেন আলভারেজ তা করেছেন মাত্র ৪১ ম্যাচে। হোসে হিমেনেজকে নিয়ে কিছুটা সংশয় থাকলেও অ্যাতলেতিকো তাদের শক্তিশালী আক্রমণভাগ নিয়েই মাঠে নামবে। তবে পাবলো ব্যারিওস এবং নিকো গঞ্জালেস চোটের কারণে স্কোয়াডে থাকছেন না।

Manual8 Ad Code

শেয়ার করুন