Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

গোলাপগঞ্জে হত্যা মামলার আসামী ছাব্বির গ্রেফতার

admin

প্রকাশ: ০৮ জুন ২০২৬ | ০৭:৪০ অপরাহ্ণ | আপডেট: ০৮ জুন ২০২৬ | ০৭:৪০ অপরাহ্ণ

ফলো করুন-
গোলাপগঞ্জে হত্যা মামলার আসামী ছাব্বির গ্রেফতার

Manual6 Ad Code

গোলাপগঞ্জ প্রতিনিধি :
সিলেটের গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে হত্যাসহ একাধিক মামলার আসামী ছাব্বির আহমদ (২৭) কে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (০৮ জুন) ভোরে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়ন’র ইসলামপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত।

পুলিশ জানয়, সোমবার ভোরে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়ন’র ইসলামপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ছাব্বির আহমদকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। গ্রেফতারকৃত ছাব্বির আহমদ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের ইসলামপুর গ্রামের বাসিন্দা মিছবা উদ্দিন’র পুত্র। সে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একাধিক হত্যা মামলার আসামি। এছাড়া তার বিরুদ্ধে পেনাল কোডের বিভিন্ন ধারায় দায়েরকৃত মামলার তদন্ত চলমান রয়েছে।

Manual3 Ad Code

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার এসআই আবু সাঈদ।

Manual2 Ad Code

তিনি জানান, গ্রেফতারকৃত আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Manual1 Ad Code

শেয়ার করুন