Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ানীবাজারবাসীর জন্য এমপি এমরান চৌধুরীর সুসংবাদ

admin

প্রকাশ: ১৩ জুন ২০২৬ | ১২:২৪ অপরাহ্ণ | আপডেট: ১৩ জুন ২০২৬ | ১২:২৪ অপরাহ্ণ

ফলো করুন-
বিয়ানীবাজারবাসীর জন্য এমপি এমরান চৌধুরীর সুসংবাদ

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটের সীমান্তবর্তী উপজেলা বিয়ানীবাজার। এই উপজেলার রাস্তাঘাটের অবস্থা বরাবরই অত্যন্ত নাজুক। সংস্কারের অভাবে অনেক সড়কই ধ্বংসের মুখে। কিন্তু কর্তৃপক্ষের টনক নড়েনা।

Manual4 Ad Code

তবে এবার এ উপজেলাবাসীর জন্য সুসংবাদ নিয়ে এসেছেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী। একটি গুরুত্বপূর্ণ সড়ক সংস্কার ও সম্প্রসারণের জন্য ৪৭ কোটি টাকা বরাদ্দ নিয়ে এসেছেন তিনি। আর সড়কটি হচ্ছে বিয়ানীবাজারের মুড়িয়া ও দুবাগ ইউনিয়ন ছুঁয়ে যাওয়া সারপার-সিলেটিপাড়া-গজুকাটা সড়ক। সড়কটির দৈর্ঘ ২১ কিলোমিটার।

Manual2 Ad Code

বিয়ানীবাজার উপজেলাবাসীর জন্য এবং সীমান্তরক্ষী বর্ডার গার্ড বাংলাদেশ- বা বিজিবির ক্যাম্প থেকে সীমান্ত এলাকায় যাতায়াতের ক্ষেত্রে রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন থেকে সংস্কারবিহীন পড়ে থাকা এই রাস্তাটি সংস্কার ও সম্প্রসারণের উদ্যোগ নেন। সিলেট-৬ আসনের অন্তর্ভুক্ত বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ও দুবাগ ইউনিয়ন স্পর্শ করে ছুটেছে সারপার-সিলেটিপাড়া-গজুকাটা সড়ক। দৈর্ঘ্য প্রায় ২১ কিলোমিটার।

স্থানীয় পর্যায়ে আন্তঃযোগাযোগের গুরুত্বপূর্ণ রাস্তা এটি। বিশেষ করে এটি বিজিবি ক্যাম্পে যাতায়াতের পথ।

Manual5 Ad Code

গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে পড়েছিলো সংস্কারবিহীন। তবে এ আসনের নতুন সংসদ সদস্য অ্যাড. এমরান আহমদ চৌধুরী স্থানীয় হাজার হাজার বাসিন্দার জন্য নিয়ে আসলেন সুসংবাদ। তার আবেদনের প্রেক্ষিতে স্থানীয় সরকার মন্ত্রণালয় ৪৭ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। তিন ভাগে সড়কটির কাজ সম্পন্ন হবে।

Manual2 Ad Code

সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী সম্প্রতি গণমাধ্যমকে জানিয়েছেন ৮ জুন এ প্রকল্পের বরাদ্দ মিলেছে। বরাদ্দকৃত অর্থের পরিমাণ ৪৬ কোটি ৬৪ লাখ টাকা। প্রথমেই সিলেট-৬ আসনের সর্বস্তরের মানুষের পক্ষ থেকে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান এবং এলজিইডি মন্ত্রী ও প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, সিলেটের প্রতি প্রধানমন্ত্রীর আলাদা নজর রয়েছে। আমরা আশা করছি- এ ৫ বছর সিলেট বিভাগের কাংখিত উন্নয়ন ও যাবতীয় বঞ্চনার অবসান হবে।

শেয়ার করুন