Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

যে দুই মামলায় গ্রেফতার দেখানো হল বিয়ানীবাজারের পল্লবকে

admin

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬ | ০৫:৪৬ অপরাহ্ণ | আপডেট: ৩১ আগস্ট ২০২৬ | ০৫:৪৬ অপরাহ্ণ

ফলো করুন-
যে দুই মামলায় গ্রেফতার দেখানো হল বিয়ানীবাজারের পল্লবকে

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
ঢাকায় গ্রেফতার হওয়া বিয়ানীবাজারের সাবেক উপজেলা চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আবুল কাশেম পল্লবকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (৩১ আগস্ট) বেলা ১১টার দিকে তাকে আদালতে তোলা হলে আদালত এই আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. মাহফুজুল করিম। তিনি বলেন, ‘ঢাকায় গ্রেফতার হওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আবুল কাশেম পল্লবকে দুইটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আজ সোমবার সকাল ১১টার দিকে তাকে আদালতে তোলা হয়। শুনানি শেষে তখন আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।’

Manual3 Ad Code

আদালত সূত্র জানায়, মামলা দু’টি হচ্ছে বিয়ানীবাজার থানার জিআর মামলা নং ৮৫/২৪ (বাদী: শিরিন বেগম) ও বিয়ানীবাজার থানার জিআর মামলা নং ৮৬/২৬ (বাদী: বুরহান উদ্দিন)। দু’টি মামলাই হত্যা মামলা হিসেবে ৫ আগস্ট পরবর্তী বিয়ানীবাজার থানায় রেকর্ড হয়।

Manual3 Ad Code

এর আগে শনিবার রাত ১১টার দিকে এভারকেয়ার হাসপাতালে রোগী দেখতে গিয়ে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ডিএমপির ভাটেরা থানাপুলিশ তাকে গ্রেফতার করে। এর পর রাতেই গ্রেফতারকৃত আবুল কাশেম পল্লবকে বিয়ানীবাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে পুলিশের একটি দল তাকে নিয়ে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা দেয়। রবিবার রাতে তাকে সিলেটের কোতোয়ালী থানায় এনে রাখা হয়। সোমবার সকালে ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে হাতকড়া পরিহিত অবস্থায় তাকে আদালতে আনা হয়। এ সময় তার মাথায় হেলমেট ও শরীরে পুলিশের জ্যাকেট পরানো ছিল।

আবুল কাশেম পল্লব বিয়ানীবাজার উপজেলা পরিষদের দুইবারের সাবেক চেয়ারম্যান। তার বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় চারটি মামলাসহ গোলাপগঞ্জ ও সিলেটের বিভিন্ন থানায় অন্তত ২০টি মামলা রয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

Manual4 Ad Code

শেয়ার করুন