Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির হাত ধরেই বার বার পথ ফিরে পায় বাংলাদেশ : বিয়ানীবাজারে এমপি এমরান

admin

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬ | ০৭:৩৬ অপরাহ্ণ | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬ | ০৭:৩৬ অপরাহ্ণ

ফলো করুন-
বিএনপির হাত ধরেই বার বার পথ ফিরে পায় বাংলাদেশ : বিয়ানীবাজারে এমপি এমরান

Manual2 Ad Code

নিউজ ডেস্ক:
সিলেট-৬ আসনের (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- ৪৮ বছর আগে, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর মহান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম বহুদলীয় গণতন্ত্র ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে প্রিয় এই দল প্রতিষ্ঠা করেছিলেন। দেশপ্রেম, স্বাবলম্বিতা ও জাতীয়তাবাদের যে আদর্শ নিয়ে বিএনপি যাত্রা শুরু করেছিল, তা আজও বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের সবচেয়ে বড় ভরসাস্থল। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব এবং ত্যাগ বিএনপিকে এ দেশের প্রতিটি মানুষের হৃদয়ে গণমানুষের প্রিয় দল হিসেবে প্রতিষ্ঠিত করেছে। শহিদ জিয়া প্রতিষ্ঠিত এই বিএনপির হাত ধরেই পথে ফিরে বাংলাদেশ।
আজকের এই ঐতিহাসিক মুহুর্তগুলো আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করি তাঁদের ত্যাগ ও অবদান, যা আমাদের প্রতি মুহূর্তে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়।

Manual6 Ad Code

তিনি আরও বলেন- বর্তমান সরকারপ্রধান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের গতিশীল ও দূরদর্শী নেতৃত্বে দেশ এবং দল এক নতুন উদ্দীপনায় এগিয়ে চলেছে। তিনি তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করে একটি আধুনিক, বৈষম্যহীন ও প্রযুক্তিনির্ভর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ভিশন নিয়ে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর সময়োপযোগী রাজনৈতিক সিদ্ধান্ত এবং রাজপথের অদম্য নেতৃত্ব আজ কোটি কোটি দেশপ্রেমিক কর্মীর মাঝে নতুন আশার সঞ্চার করেছে। সকল অন্যায়, অবিচার ও স্বৈরাচারের বিরুদ্ধে বিএনপির প্রতিটি নেতাকর্মী তাঁর নির্দেশিত পথেই জাতীয় ঐক্য ও গণতন্ত্র পুনর্প্রতিষ্ঠায় দৃঢ়সংকল্পবদ্ধ। আসুন- প্রতিষ্ঠাবার্ষিকীর এই দীপ্ত অঙ্গীকারে আমরা ধানের শীষের পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে তারেক রহমানের নেতৃত্বে একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলি। স্লোগান তুলি- সবার আগে বাংলাদেশ।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিয়ানীবাজার উপজেলার উদ্যোগে শনিবার (৫ সেপ্টেম্বর) বিকালে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিকাল ৩টায় উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমদ রেজার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিনের পরিচালনায় পৌরশহরের ইউছুফ কমপ্লেক্সে আয়োজিত এ সভায় ব্ক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সহসভাপতি মোয়াজ্জেম হোসেন, সহসভাপতি ফখরুল ইসলাম, তিলপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির সহ-কোষাধ্যক্ষ নজির আহমদ, লাউতা ইউনিয়ন বিএনপির সভাপতি জালাল আহমদ, আলীনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মামুন, শেওলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ওলিউর রহমান নাসির, দুবাগ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল কিবরিয়া, জেলা যুবদলের সহ তথ্য ও গবেষণা সম্পাদক সাকের মাহমুদ ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আফজাল আহমদ এবং ছাত্রদল নেতা বাবর আহমদ।

অপরদিকে, বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার বিকালে বিয়ানীবাজার পৌর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন এমপি এমরান আহমদ চৌধুরী।

Manual7 Ad Code

শনিবার বিকাল ৪টার দিকে আয়োজিত র‍্যালিটি পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বিয়ানীবাজার পৌর বিএনপির উদ্যোগে কেক কেটে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। প্রধান অতিথি হিসেবে কেক কাটেন অ্যাড. এমরান আহমদ চৌধুরী এমপি।

Manual6 Ad Code

এসময় পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান রুমেল, জেলা বিএনপি নেতা আবু নাসের পিন্টু, সিলেট জেলা বিএনপির সহ পরিবেশ বিষয়ক সম্পাদক ছরওয়ার হোসেন, সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এনাম উদ্দিন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজমুল হোসেন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি কবির আহমদ, সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন কুটি, জেলা কৃষক দলের আহবায়ক কমিটির সদস্য গুলজার আহমদ রাহেল, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ফয়েজ আহমদ, বিএনপি নেতা আব্দুল মতিন, আক্তার হোসেন অনিক, উপজেলা যুবদল নেতা রাজন আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা আহসান জামিল, সহ জেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া র‍্যালিতে পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন।

Manual1 Ad Code

শেয়ার করুন