Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটসহ পুলিশের ১১ কর্মকর্তা বদলি

admin

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬ | ১১:৪৬ পূর্বাহ্ণ | আপডেট: ০৪ অক্টোবর ২০২৬ | ১১:৪৬ পূর্বাহ্ণ

ফলো করুন-
সিলেটসহ পুলিশের ১১ কর্মকর্তা বদলি

Manual8 Ad Code

নিউজ ডেস্ক:
সিলেটের এক কর্মকর্তাসহ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ১১ জন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে দেশের বিভিন্ন রেঞ্জ ও ইউনিটে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) পুলিশ হেডকোয়ার্টার্স থেকে অ্যাডিশনাল আইজিপি (অ্যাডমিন) এ কে এম আওলাদ হোসেনের সই করা এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ জারি করা হয়।

Manual3 Ad Code

প্রজ্ঞাপনে নিরস্ত্র পুলিশ পরিদর্শকদের মধ্যে মো. মহিদুল ইসলামকে সিলেট রেঞ্জে (সিলেট রেঞ্জ অফিসে সংযুক্তি বহালসহ) এবং সিরাজুল ইসলাম খানকে চট্টগ্রাম রেঞ্জে বদলি করা হয়েছে। পাশাপাশি নিরস্ত্র পুলিশ পরিদর্শক তোফায়েল আহমেদকে রংপুর রেঞ্জে, মো. মেহেদী হাসানকে এপিবিএনে, মো. হাফিজুর রহমানকে রংপুর রেঞ্জে এবং ঠাকুর দাস মালোকে নৌ-পুলিশে বদলি করা হয়েছে।

Manual6 Ad Code

এ ছাড়া নিরস্ত্র পুলিশ পরিদর্শক এস কে খোদা নেওয়াজকে ট্যুরিস্ট পুলিশে, মো. ইয়ামিন কবীরকে চট্টগ্রাম রেঞ্জে, মো. আলমগীর সিদ্দিককে বরিশাল রেঞ্জে, মো. নজরুল ইসলামকে এপিবিএনে এবং মো. নূর আলমকে খুলনা রেঞ্জে বদলি করা হয়েছে।

Manual6 Ad Code

বর্ণিত এসব নিরস্ত্র পুলিশ পরিদর্শকদের বদলির আদেশে উল্লেখ করা হয়, আগামী ৭ অক্টোবরের মধ্যে তাদের বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র গ্রহণ করে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।
অন্যথায়, ৮ অক্টোবর, ২০২৬ তারিখ থেকে তাৎক্ষণিক তারা অবমুক্ত বা স্ট্যান্ড রিলিজ (Stand Release) হয়েছেন বলে গণ্য হবেন।

শেয়ার করুন