Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জে পাগলা কুকুরের কামড়ে স্কুল ছাত্রীসহ আ হ ত অর্ধশত

admin

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬ | ০২:৫০ অপরাহ্ণ | আপডেট: ১৪ অক্টোবর ২০২৬ | ০২:৫০ অপরাহ্ণ

ফলো করুন-
হবিগঞ্জে পাগলা কুকুরের কামড়ে স্কুল ছাত্রীসহ আ হ ত অর্ধশত

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
হবিগঞ্জ সদর উপজেলার চারটি গ্রামে একটি পাগলা কুকুরের কামড়ে শিশু ও স্কুল ছাত্রীসহ অন্তত ৫০ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে।

Manual7 Ad Code

বুধবার (১৪ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার সদর উপজেলার ছোট বহুলা, বড় বহুলা, রিচি ও লোকড়া গ্রামে এ ঘটনা ঘটে।

Manual5 Ad Code

আহতরা হলেন- শিশু নওরিন আক্তার, রিয়া আক্তার, নরুন্নাহার, শিফা আক্তার, রুমানা বেগম, স্কুল ছাত্রী তারিন আক্তার, লিজা আক্তার, বিউটি আক্তার, ইয়াসিন মিয়া, মাহদি, আলমগীর হোসেন, সুর্য, আয়ান, মাতাব আলী, মিম আক্তার, ওয়াহিদ মিয়া, অনিল প্রমুখ। আহতদের মধ্যে বেশিরভাগই শিশু।

Manual7 Ad Code

জানা যায়- বুধবার (১৪ অক্টোবর) সকাল থেকেই শহরতলীর বড় বহুলা এলাকায় একটি পাগলা কুকুর রাস্তা ঘাটে যাকে পাচ্ছে তাকেই কামড়াতে থাকে। পরে গ্রামবাসী ধাওয়া দিলে এক গ্রাম থেকে অন্য গ্রামে গিয়ে আবারো কামড় শুরু করে। এভাবে একে একে চারটি গ্রামের অন্তত ৫০ জনকে কামড়ে আহত করে।

হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মুমিন উদ্দিন চৌধুরী জানান, সকাল থেকে কুকুরের কামড়ে আহত রোগীরা হাসপাতালে আসছেন। তাদেরকে চিকিৎসা ও ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে বেশিরভাগ শিশু ও নারী।

তিনি জানান, হাসপাতালে কুকুরের কামড়ের ভ্যাকসিনও পর্যাপ্ত পরিমাণে মজুদ রয়েছে।

Manual1 Ad Code

শেয়ার করুন