Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শাহাজালালের মাজার এলাকা থেকে উদ্ধার নি খোঁ জ ৪ শিক্ষার্থী

admin

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬ | ০৫:১৮ অপরাহ্ণ | আপডেট: ১৪ অক্টোবর ২০২৬ | ০৫:১৮ অপরাহ্ণ

ফলো করুন-
শাহাজালালের মাজার এলাকা থেকে উদ্ধার নি খোঁ জ ৪ শিক্ষার্থী

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা পুলিশ লাইন্স স্কুলের নিখোঁজ চার শিক্ষার্থীকে সিলেটের একটি মাজার এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। গত ১২ অক্টোবর থেকে নিখোঁজ ছিল ১০ থেকে ১৫ বছর বয়সী ওই চার শিক্ষার্থী।

Manual7 Ad Code

বুধবার (১৪ অক্টোবর) পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে শিক্ষার্থীদের নিখোঁজের ঘটনায় পরিবারের পক্ষ থেকে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে তাদের উদ্ধারে অভিযান শুরু করে পুলিশ।

Manual4 Ad Code

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, নিখোঁজ শিক্ষার্থীদের উদ্ধারে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একাধিক দল কাজ করছিল। সর্বশেষ মঙ্গলবার (১৩ অক্টোবর) সিলেট বিভাগের বিভিন্নস্থানে অভিযান চালানো হয়। একপর্যায়ে ডিবির একটি দল নিখোঁজ শিক্ষার্থীদের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়।

পরে সিলেটের মাজার এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। তবে কী কারণে শিক্ষার্থীরা বাড়ি ছেড়েছিল, কীভাবে তারা সিলেটে পৌঁছায় এবং উদ্ধারের পর তাদের পরিবারের কাছে হস্তান্তরের বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Manual2 Ad Code

শেয়ার করুন