Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে সড়ক বন্ধ করে দেয়াল নির্মাণের চেষ্টা

admin

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬ | ০৫:৩৩ অপরাহ্ণ | আপডেট: ১৪ অক্টোবর ২০২৬ | ০৫:৩৩ অপরাহ্ণ

ফলো করুন-
জগন্নাথপুরে সড়ক বন্ধ করে দেয়াল নির্মাণের চেষ্টা

Manual5 Ad Code

শান্তিগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার কেশবপুর কলেজপাড়ায় সাধারণ মানুষের যাতায়াতের একমাত্র সড়কে দেয়াল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে ওই এলাকার শতাধিক পরিবারের স্বাভাবিক চলাচল বন্ধ হয়ে কার্যত অবরুদ্ধ হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
এ পরিস্থিতিতে জনস্বার্থে অন্তত ২০ ফুট প্রশস্ত রাস্তা উন্মুক্ত রাখার দাবিতে প্রতিবাদ সভা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় কলেজপাড়ায় স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

Manual3 Ad Code

সমাজকর্মী আবুল মিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন- আব্দুল হেকিম, আফরোজ আলী, শামছুল হক, লেবু মিয়া, আকবর আলী, দিরু সূত্রধর, হীরা সূত্রধর, শুয়াইবুর রহমান, আব্দুল কাহার, খোকন সরকার, জুনেদ মিয়া, নীরব আলী, রিমন মিয়া, তাহমিদ, জুনেদ, নাছির উদ্দিন কামরান, নাজিম উদ্দিন, মাসুদুর রহমান, প্রণতি দাস, লক্ষ্মী রানী দাস, রওশন আরা, খাসিয়ারা বেগম, আলেসা বেগম, শমতেরা বিবি ও সন্ধ্যা রানী দাস এবং মিনতি দাস প্রমুখ।

সভায় বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, কেশবপুর কলেজপাড়ার সাধারণ বাসিন্দাদের প্রতিদিনের যাতায়াত, কোমলমতি শিশুদের নিয়মিত শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া-আসা এবং জরুরি প্রয়োজনে মুমূর্ষু রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়ার একমাত্র ভরসা দীর্ঘদিন ধরে ব্যবহৃত এই সড়কটি। কিন্তু সম্প্রতি কলেজ প্রশাসন সেখানে সীমানাপ্রাচীর বা স্থায়ী দেয়াল নির্মাণের উদ্যোগ নেওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র অসন্তোষ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

Manual1 Ad Code

বক্তারা বলেন, বিকল্প কোনো যাতায়াতের সড়ক নির্মাণ না করে বর্তমান সড়কটি বন্ধ করে দেয়াল নির্মাণ করা হলে শতাধিক পরিবারের স্বাভাবিক চলাচল ব্যাহত হবে। এতে এলাকাবাসী কার্যত নিজেদের ঘরের ভেতর বন্দি হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত এবং জরুরি চিকিৎসাসেবা গ্রহণের ক্ষেত্রে চরম দুর্ভোগের সৃষ্টি হবে।

তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সাধারণ মানুষের চলাচলের বিকল্প ব্যবস্থা না করে কোনোভাবেই এভাবে দেয়াল নির্মাণ করা উচিত নয়। জনস্বার্থ বিবেচনায় অবিলম্বে দেয়াল নির্মাণের কার্যক্রম বন্ধ রাখার জোর দাবি জানান তাঁরা।

Manual3 Ad Code

একই সঙ্গে কলেজের উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার্থে অন্তত ২০ ফুট প্রশস্ত রাস্তা উন্মুক্ত রেখে সীমানাপ্রাচীর নির্মাণের দাবি জানান সভায় উপস্থিত এলাকাবাসী।

শতাধিক পরিবারের স্বাভাবিক চলাচল ও যাতায়াতের অধিকার রক্ষায় বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সুনামগঞ্জ-৩ আসনের স্থানীয় সংসদ সদস্য এবং উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।

Manual5 Ad Code

শেয়ার করুন