Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে নির্মাণাধীন ভবন থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার, আটক ১৩

admin

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬ | ১১:২০ পূর্বাহ্ণ | আপডেট: ১৭ অক্টোবর ২০২৬ | ১১:২০ পূর্বাহ্ণ

ফলো করুন-
সিলেটে নির্মাণাধীন ভবন থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার, আটক ১৩

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট নগরীর খাদিমপাড়ায় একটি নির্মাণাধীন বাসা থেকে ইরফান আলী (৬০) নামে এক বৃদ্ধে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে খাদিমপাড়ার ৪ নম্বর রোডের নুর প্যালেস নামের ভবনের চতুর্থ তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ইরফান আলী ওই ভবনে নাইট গার্ডের কাজ করতেন।

নিহত ইরফান আলী গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়নের নয়াগ্রামের বাসিন্দা। তিনি ওই নির্মাণাধীন ভবনে প্রায় আড়াই বছর ধরে নাইট গার্ড হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

Manual8 Ad Code

স্থানীয়রা ভবনের চতুর্থ তলায় তাঁর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে শাহপরাণ (রহ.) থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

Manual7 Ad Code

পুলিশ জানিয়েছে, নিহতের মাথা ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ভবনে কর্মরত ১৩ জন শ্রমিককে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি হাতুড়ি ও রড় উদ্ধার করেছে পুলিশ।

Manual8 Ad Code

শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এ ঘটনায় ১৩ জন শ্রমিককে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তিনি বর্তমানে বাইরে থাকায় ঘটনার বিস্তারিত পরে জানাবেন বলে জানান।

এ ঘটনায় নিহতের মৃত্যুর প্রকৃত কারণ ও হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত করছে।

 

Manual4 Ad Code

শেয়ার করুন