Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

জৈন্তাপুরে ৫ মিনিটের ব্যবধানে পৃথক সড়ক দু/র্ঘ/ট/নায় কিশোরীসহ নি হ ত ২

admin

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬ | ০৪:৪২ অপরাহ্ণ | আপডেট: ১৭ অক্টোবর ২০২৬ | ০৪:৪২ অপরাহ্ণ

ফলো করুন-
জৈন্তাপুরে ৫ মিনিটের ব্যবধানে পৃথক সড়ক দু/র্ঘ/ট/নায় কিশোরীসহ নি হ ত ২

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটের জৈন্তাপুরে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় কিশোরীসহ দু’জন নিহত হয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী মেডিকেল কলেজ হসপতালের জরুরী বিভাগের চিকিৎসক।
নিহত কিশোরীর পরিচয় পাওয়া গেলেও অপরজনের পরিচয় তাৎক্ষনিক জানা সম্ভব হয়নি।

Manual3 Ad Code

নিহত কিশোরীর নাম আলিফ (১৫)। সে বরিশাল জেলার মো. কাওসারের মেয়ে। তার সম্পর্কে এর বেশি কিছু জানা যায়নি।

Manual5 Ad Code

জানা গেছে শনিবার দুপুর ১২টা ২০ মিনিটের দিকে সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর থানার বিরাইমারা ব্রিজের পাশে দুটি প্রাইভেট কারের মধ্যে মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে দুটি কারের ৪/৫ জন যাত্রী আহত হন। জৈন্তাপুর থানাপুলিশ ও তামাবিল হাইওয়ে পুলিশ তাদের উদ্ধার করে প্রথমে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে সেখান থেকে আলিফসহ কয়েকজনকে পাঠানো হয় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক আলিফকে মৃত ঘোষণা করেন।

Manual7 Ad Code

এর আগে শনিবার দুপুর সোয়া ১২টার দিকে সিলেট-তামাবিল সড়কের জৈন্তাপুর ফেরীঘাট সংলগ্ন এলাকায় জাফলংগামী পর্যটকবাহী বাসের সঙ্গে সিলেটগামী একটি পাথর বোঝাই ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটে।

Manual2 Ad Code

সংঘর্ষে বাসের চাকসহ ৩জন আহত হন। স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় তামাবিল হাইওয়ে পুলিশ ও জৈন্তাপুর থানাপুলিশ। সেখানে জরুরী বিভাগের চিকিৎসক দুপুর আড়াইটার দিকে তাকে মৃত বলে ঘোষণা করেন।
তবে তার বিস্তারিত নাম পরিচয় জানা যায়নি।

তামাবিল হাইওয়ে থানার ইনচার্জ এসআই নাজমুল হক জানিয়েছেন, দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

শেয়ার করুন