Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

একমাস পরও উদ্ধার হয়নি নিখোঁজ স্কুল ছাত্রী তাহমিনা

admin

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬ | ০৪:৪৭ অপরাহ্ণ | আপডেট: ১৭ অক্টোবর ২০২৬ | ০৪:৪৭ অপরাহ্ণ

ফলো করুন-
একমাস পরও উদ্ধার হয়নি নিখোঁজ স্কুল ছাত্রী তাহমিনা

Manual1 Ad Code

মাধবপুর প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরে বানেশ্বর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী তাহমিনা আক্তার নিখোঁজের এক মাস পেরিয়ে গেলেও তার সন্ধান মেলেনি। ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে স্কুলে যাওয়ার পথে বানেশ্বর গ্রামের কবরস্থানের পাশ থেকে তাহমিনাকে একটি সংঘবদ্ধ চক্র গাড়িতে তুলে নিয়ে যায়। তাহমিনা আন্দিউড়া ইউনিয়নের জোয়ালভাঙা গ্রামের নূর আলীর মেয়ে। ১৯ সেপ্টেম্বর তাহমিনার বাবা নূর আলী মাধবপুর থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। পরে আদালতে নারী নির্যাতন ও অপহরণ মামলা দায়ের করা হয়। মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।

Manual5 Ad Code

এ ঘটনায় অভিযুক্তরা হলেন—জোয়ালভাঙা গ্রামের এলাম মিয়ার ছেলে উজ্জ্বল মিয়া (২০), শাহ আলম মিয়ার ছেলে শুভ মিয়া (২১), মৃত আরজু মিয়ার ছেলে এলাম মিয়া (৫০) এবং মৃত নূর ইসলামের ছেলে শাহ আলম মিয়া (৪৫)।

Manual4 Ad Code

তাহমিনার বাবা নূর আলী বলেন, “আমার মেয়েকে অপহরণের এক মাস পেরিয়ে গেলেও এখনো খুঁজে পাচ্ছি না। আদালতে মামলা করার পর আসামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট হলেও তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে । আমি পুলিশ সুপারের কাছে ন্যায়বিচার চাই। আমার মেয়েকে জীবিত উদ্ধার করা হোক। সে বেঁচে আছে কি না, অন্তত সেই খবরটুকু জানতে চাই।”

Manual7 Ad Code

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোহাম্মদ মৃদুল হাসান তরফদার বলেন, “আসামিদের গ্রেপ্তারের জন্য খোঁজ নেওয়া হচ্ছে। বাদীপক্ষ আমাদের সর্বাত্মক সহযোগিতা করলে তদন্ত ও ভুক্তভোগীকে উদ্ধারের প্রচেষ্টা এগিয়ে নেওয়া সম্ভব হবে। নির্দোষ কাউকে গ্রেপ্তার করতে চাই না।”
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা্ বলেন, “বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। খোঁজখবর নিয়ে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

শেয়ার করুন