Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

একাদশে ভর্তির শেষ ধাপের আবেদন শুরু ২৬ অক্টোবর

admin

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬ | ১১:২৬ পূর্বাহ্ণ | আপডেট: ১৮ অক্টোবর ২০২৬ | ১১:২৬ পূর্বাহ্ণ

ফলো করুন-
একাদশে ভর্তির শেষ ধাপের আবেদন শুরু ২৬ অক্টোবর

Manual1 Ad Code

নিউজ ডেস্ক:
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির তৃতীয় ও সর্বশেষ ধাপের আবেদন শুরু হবে আগামী ২৬ অক্টোবর। আবেদন করা যাবে ২৭ অক্টোবর রাত ৮টা পর্যন্ত। এ ধাপের নির্বাচিত শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ করা হবে ৩০ অক্টোবর রাত ৮টায়।

Manual7 Ad Code

শনিবার (১৭ অক্টোবর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে এটিই সর্বশেষ তৃতীয় ধাপ হিসেবে গণ্য হবে। নির্ধারিত ভর্তি ওয়েবসাইট (https://xiclassadmission.gov.bd) অনুসরণ করে শিক্ষার্থীদের সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি প্রতিষ্ঠানে আবেদন করতে হবে।

Manual4 Ad Code

২৬ অক্টোবর থেকে ২৭ অক্টোবর রাত ৮টা পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। ৩০ অক্টোবর ২০২৬ রাত ৮টায় ফল প্রকাশ করা হবে। ৩০ অক্টোবর ফল প্রকাশের পর থেকে ৩১ অক্টোবর রাত ৮টা পর্যন্ত নির্বাচন নিশ্চয়ন করতে হবে। এই সময়ের মধ্যে নিশ্চায়ন না করলে নির্বাচন ও আবেদন বাতিল হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, এ ধাপের মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১ নভেম্বর রাত ৮টায়। চূড়ান্ত ভর্তি ২ নভেম্বর থেকে ৩ নভেম্বর পর্যন্ত।

Manual6 Ad Code

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যে সব শিক্ষার্থী পূর্বে আবেদন করেনি, কিংবা আবেদন করেও কলেজ সিলেকশন পায়নি, অথবা চূড়ান্ত মনোনয়ন পেয়েও নিশ্চায়ন বা ভুল কোটা নির্ধারণের কারণে ভর্তি হতে পারেনি; তারা তৃতীয় ধাপে আবেদন করতে পারবে।

যে সব শিক্ষার্থী দ্বিতীয় ধাপে আবেদন করেও কলেজ সিলেকশন পায়নি, তাদের নতুন করে অনলাইন আবেদন ফি (২২০ টাকা) দিতে হবে না। তবে পূর্বে নিশ্চায়নকৃত শিক্ষার্থীরা এই ধাপে আবেদন করতে চাইলে আগামী ২৭ অক্টোবর বিকেল ৪টার মধ্যে বোর্ডে উপস্থিত হয়ে পূর্বের নিশ্চায়ন বাতিল করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে ব্যর্থ হলে পরবর্তী পরিস্থিতির জন্য বোর্ড কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

Manual3 Ad Code

শেয়ার করুন