Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট-ঢাকা মহাসড়কে প্রাণ গেল জায়ানের

admin

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬ | ০৮:১০ অপরাহ্ণ | আপডেট: ১৮ অক্টোবর ২০২৬ | ০৮:১০ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেট-ঢাকা মহাসড়কে প্রাণ গেল জায়ানের

Manual3 Ad Code

শ্রীমঙ্গল প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি দ্রুতগামী প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে সজোরে ধাক্কা খেয়ে প্রাণ হারিয়েছেন একজন। এ ঘটনায় তিন বছর বয়সী শিশু জায়ানসহ একই পরিবারের আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

Manual4 Ad Code

রবিবার (১৮ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার মতিগঞ্জ বাজার এলাকায় সিলেট-ঢাকা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু জায়ান মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের চাঁদনীঘাট এলাকার বাসিন্দা আব্দুল মুহিত দিপুর ছেলে। আহতরা হলেন— জায়ানের বাবা আব্দুল মুহিত দিপু, ভাই আয়ান (৮) এবং দাদি শামছুন নাহার (৭০)। শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস কর্মী মো. আল-আমিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual1 Ad Code

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে মতিগঞ্জ বাজার এলাকায় একটি মোটরসাইকেলকে রক্ষা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় দ্রুতগামী প্রাইভেটকারটি। এসময় গাড়িটি সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে প্রচণ্ড জোরে ধাক্কা খেলে গাড়িতে থাকা একই পরিবারের চার সদস্য মারাত্মক আহত হন। খবর পেয়ে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে শিশু জায়ানের শারীরিক অবস্থার অবনতি হলে স্বজনরা আহতদের মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় নিহত জায়ানের দাদির দুই পা এবং ভাই আয়ানের এক পা ভেঙে গেছে। এছাড়া বাবা আব্দুল মুহিত দিপুর বুক ও মাথায় গুরুতর আঘাত লেগেছে। তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তিনজনকেই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্রীমঙ্গল হাইওয়ে থানার ইনচার্জ মোমিনুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Manual4 Ad Code

শেয়ার করুন