Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে একদিনে স্বজনের হাতে প্রাণ গেল ৩ জনের

admin

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬ | ০১:৫৪ অপরাহ্ণ | আপডেট: ২৭ অক্টোবর ২০২৬ | ০১:৫৪ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে একদিনে স্বজনের হাতে প্রাণ গেল ৩ জনের

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটে একদিনে স্বজনদের হাতে প্রাণ হারিয়েছেন ৩ জন। জকিগঞ্জে ছেলের হাতে মা খুন, কোম্পানিগঞ্জে দূর সম্পর্কের চাচাতো ভাইয়ের হামলায় যুবকের প্রাণহানির পর বালাগঞ্জে ভাতিজার হাতে আপন চাচা খুন হওয়ার খবর পাওয়া গেছে।

রবিবার (২৫ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দুপরিরপাড় গ্রামে পুকুরের মাছ ধরা নিয়ে দূর সম্পর্কের চাচাতো ভাইয়ের হামলার শিকার হন আক্তার হোসেন (৩০)। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার দুপরিরপাড় গ্রামের কালা মিয়ার ছেলে।

Manual6 Ad Code

সোমবার (২৬ অক্টোবর) ভোরে চিকিৎসাধীন অবস্থায় সিলেট এমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় তার। এ ঘটনায় কোম্পানিগঞ্জ থানা পুলিশ জুয়েল আহমদ (২৮) নামে একজনকে আটক করেছে। আটক ব্যক্তি উপজেলার দুপরিরপাড় গ্রামের আব্দুল জলিলের ছেলে।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উছমান গণি বলেন, পুকুর থেকে মাছ ধরাকে কেন্দ্র করে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বাকি অভিযুক্তদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

এদিকে, জকিগঞ্জে জায়গা-সম্পত্তি নিজের নামে লিখে দেওয়ার দাবিতে ও টাকা চাওয়াকে কেন্দ্র করে পরিবারের সদস্যদের ওপর ছেলের হামলায় গুরুতর আহত মা পিয়ারা বেগম (৬৩) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রবিবার (২৬ অক্টোবর) মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় আড়াই বছরের শিশুকন্যাসহ পরিবারের আরও চার সদস্য গুরুতর আহত হয়েছেন। ঘটনার পরপরই প্রধান অভিযুক্ত ছেলে সুমন আহমদকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ।

Manual1 Ad Code

নিহত পিয়ারা বেগম জকিগঞ্জ পৌর এলাকার পঙ্গবট গ্রামের মৃত ফয়জুল ইসলামের স্ত্রী।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, ছেলের হামলায় আহত পিয়ারা বেগম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঘটনার পরপরই অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত সুমন আহমদকে তার বসতঘর থেকে গ্রেফতার করা হয়।

Manual8 Ad Code

এর আগে, সিলেটের বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়নে পাওনা টাকা নিয়ে বিরোধে আপন ভাতিজার হাতে চাচা খুন হয়েছেন। রবিবার (২৫ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার পুর্ব গৌরীপুর ইউনিয়নের মুসলিমাবাদ ডেকাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মির্জা আব্দুল লতিফ আবুল মিয়া (৬৫) উপজেলার গৌরীপুর ইউনিয়নের মুসলিমাবাদ ডেকাপুর গ্রামের বাসিন্দা।

বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ তরফদার জানান, ময়নাতদন্ত শেষে নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Manual4 Ad Code

শেয়ার করুন