Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে ১৬ জন নতুন সহকারী কমিশনারকে পদয়ান

admin

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬ | ০২:২৫ অপরাহ্ণ | আপডেট: ২৭ অক্টোবর ২০২৬ | ০২:২৫ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে ১৬ জন নতুন সহকারী কমিশনারকে পদয়ান

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
৪৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিসের (প্রশাসন) ক্যাডারে নবনিয়োগপ্রাপ্ত ১৬ কর্মকর্তাকে সিলেট বিভাগে সহকারী কমিশনার হিসেবে পদায়ন করেছে সরকার। একই সঙ্গে তাঁদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতাও দেওয়া হয়েছে। রোববার (২৫ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. বরমান হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

Manual6 Ad Code

প্রজ্ঞাপন অনুযায়ী, ৪৫তম বিসিএসের মাধ্যমে নিয়োগ পাওয়া প্রশাসন ক্যাডারের ২৬৬ কর্মকর্তাকে বিভিন্ন বিভাগীয় কমিশনারের অধীনে সহকারী কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। শিক্ষানবিস সহকারী কমিশনার হিসেবে তাঁদের মাঠ প্রশাসনে দায়িত্ব পালন করতে হবে।

Manual6 Ad Code

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখের সুপারিশ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৪ অক্টোবরের প্রজ্ঞাপনের ভিত্তিতে তাঁদের নিয়োগ দেওয়া হয়। পরে মাঠপর্যায়ে প্রশাসনিক দায়িত্ব পালনের জন্য বিভিন্ন বিভাগে পদায়ন করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সিলেট বিভাগে পদায়ন পাওয়া কর্মকর্তাদের আগামী ১ নভেম্বর সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগদান করতে হবে। তাঁদের নাম, পরিচিতি নম্বর, নিজ জেলা ও বিভাগসহ পদায়নসংক্রান্ত বিস্তারিত তথ্য প্রজ্ঞাপনের সংযোজনীতে উল্লেখ রয়েছে।

সিলেটে পদায়ন পাওয়া ১৬ কর্মকর্তার সবাই ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার বাসিন্দা। তাঁদের মধ্যে ময়মনসিংহ জেলার ১০ জন হলেন মো. নুরুদ্দিন রিয়েল, শেখ ইশা, ফাহিম ইবনে ইদ্রিছ, শান্তিল মাহমুদ আকন্দ জয়, মো. মেহেদী হাসান সিয়াম, আইনুল হক, মো. হাসিবুল ইসলাম, মো. আবু সাঈদ, এনামুল হক ও মির্জা আল মামুন।

Manual7 Ad Code

এ ছাড়া শেরপুর জেলার মো. নাজমুল হাসান নাঈম ও জাহাঙ্গীর আলম, জামালপুর জেলার মীর মোহাম্মদ মহসীন কবীর, এহসান আবরার ফাইয়াজ ও মো. রকিবুল হাসান এবং নেত্রকোণা জেলার মো. মেহেদী হাসান শুভ সিলেট বিভাগে পদায়ন পেয়েছেন।

নবনিযুক্ত কর্মকর্তারা সিলেট বিভাগের মাঠ প্রশাসনে সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে তাঁদের ওপর অর্পিত আইনগত দায়িত্বও পালন করতে হবে।

Manual3 Ad Code

শেয়ার করুন