Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট বিমানবন্দর থেকে সেই অ/ন্ত:/স/ত্ত্বা নারীর লন্ডনে ফ্লাইট

admin

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬ | ০৬:৫৪ অপরাহ্ণ | আপডেট: ০১ নভেম্বর ২০২৬ | ০৬:৫৪ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেট বিমানবন্দর থেকে সেই অ/ন্ত:/স/ত্ত্বা নারীর লন্ডনে ফ্লাইট

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে যাওয়ার পর প্রয়োজনীয় চিকিৎসাসংক্রান্ত কাগজপত্র জমা দিয়ে অবশেষে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেছেন সেই অন্তঃসত্ত্বা নারী ও তার পরিবারের সদস্যরা।

রবিবার (১ নভেম্বর) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা লন্ডনের উদ্দেশ্যে সিলেট ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেটের স্টেশন ম্যানেজার শাকিল আহমেদ।

Manual2 Ad Code

এর আগে, শনিবার (৩১ অক্টোবর) সকালে ২৫ সপ্তাহের অন্ত:সত্ত্বা ওই নারী প্রয়োজনীয় চিকিৎসাসংক্রান্ত প্রত্যয়নপত্র দেখাতে না পারায় তাকে বিমানে উঠতে দেয়নি বিমান কর্তৃপক্ষ। তখন পরিবারের অন্য সদস্যরাও স্বেচ্ছায় সেই যাত্রা বাতিল করেছিলেন।

Manual6 Ad Code

এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেটের স্টেশন ম্যানেজার শাকিল আহমেদ জানান, শনিবার চিকিৎসকের প্রত্যয়নপত্র না থাকায় ওই যাত্রীকে বিমানে উঠার অনুমতি দেওয়া হয়নি। তবে রবিবার সকালে ওই যাত্রী প্রয়োজনীয় কাগজপত্র দেখানোর পর নিয়ম মেনে তাদের ফ্লাইটে যাওয়ার অনুমতি দেওয়া হয়। রবিবার সকালেই তারা লন্ডনের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন বলে নিশ্চিত করেছেন তিনি।

Manual1 Ad Code

শেয়ার করুন