Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বীর মুক্তিযোদ্ধাদের কবর সংস্কার ও উন্নয়নের উদ্যোগ নিলেন প্রশাসক শামীম

admin

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬ | ০৭:৪২ অপরাহ্ণ | আপডেট: ০২ নভেম্বর ২০২৬ | ০৭:৪২ অপরাহ্ণ

ফলো করুন-
বীর মুক্তিযোদ্ধাদের কবর সংস্কার ও উন্নয়নের উদ্যোগ নিলেন প্রশাসক শামীম

Manual4 Ad Code

সংবাদ বিজ্ঞপ্তি:
বিগত সরকারের সময়ে অবহেলায় অযত্নে থাকা বীর মুক্তিযুদ্ধাদের কবর সংস্কার ও উন্নয়নের উদ্যোগ নিলেন সিলেট জেলা পরিষদের প্রশাসক, বিএনপির জাতিয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম।

Manual1 Ad Code

তিনি সোমবার সিলেট মহানগরের আলুরতলে এমসি কলেজ হোস্টেল ও কৃষি বিশ্ববিদ্যালয় সংলগ্ন বীর মুক্তিযুদ্ধাদের সমাধীস্থলের সংস্কার ও উন্নয়ন জন্য পরিদর্শন করেছেন।

এ সময় তার সাথে ছিলেন- বিএনপি নেতা, আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা শাখার উপদেষ্টা, সিলেট মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুব চৌধুরী, প্রশাসকের একান্ত সচিব আমিন উদ্দিন আহমদ, সিলেট সদর মোগলগাও ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী, জেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেন।

Manual6 Ad Code

সিলেট মুক্ত দিবস উপলক্ষে জাতিয় সংসদের স্পিকার মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমদ ১৫ ডিসেম্বর জেলা পরিষদের কর্মসূচীতে অংশ নিবেন ও শহীদদের কবর জিয়ারত এবং পুষ্পস্তবক অর্পন করতে পারেন। এই সমাধীস্থলে বীর বিক্রম, বীর প্রতীক পদক পাওয়া সহ ২০ জন বীর মুক্তিযুদ্ধার কবর রয়েছে।

Manual4 Ad Code

রবিবার জেলা পরিষদের প্রধান নির্বাহী সহ কর্মকর্তারা ও দেখে গেছেন। সিলেট জেলা পরিষদ এই সংস্কার ও উন্নয়ন বাস্তবায়ন করবে।

শেয়ার করুন