Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

জকিগঞ্জে নদীভাঙনে বিলীন চলাচলের গুরুত্বপূর্ণ সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ

admin

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬ | ০১:৫৬ অপরাহ্ণ | আপডেট: ০৫ নভেম্বর ২০২৬ | ০১:৫৬ অপরাহ্ণ

ফলো করুন-
জকিগঞ্জে নদীভাঙনে বিলীন চলাচলের গুরুত্বপূর্ণ সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ

Manual3 Ad Code

জকিগঞ্জ প্রতিনিধি:
সিলেটের জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলশাহ ইউনিয়নের ২নং ওয়ার্ডের আটগ্রাম ডহর এলাকার পূর্ব পাশে ভয়াবহ নদীভাঙনে জনসাধারণের চলাচলের একটি গুরুত্বপূর্ণ রাস্তা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন এলাকার হাজারো মানুষ।

Manual3 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দুপুরেও রাস্তার ওই স্থানে সামান্য ফাটল দেখা দিয়েছিল। তখন মানুষ পায়ে হেঁটে চলাচল করতে পেরেছেন। কিন্তু রাতের মধ্যেই ভাঙনের কবলে পড়ে রাস্তাটির বড় একটি অংশ নদীগর্ভে বিলীন হয়ে যায়।

রাস্তাটি দিয়ে প্রতিদিন এলাকার হাজারো মানুষ যাতায়াত করেন। পাশাপাশি গরু-মহিষ চরাতে নেওয়া এবং মাঠের ফসল ঘরে আনা-নেওয়ার ক্ষেত্রেও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগপথ। হঠাৎ করে রাস্তাটি বিলীন হয়ে যাওয়ায় এসব কাজে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হয়েছে।

Manual6 Ad Code

স্থানীয়দের অভিযোগ, রাস্তাটির নির্মাণকাজ শেষ হওয়ার দুই বছরও পূর্ণ হয়নি। এরই মধ্যে নদীভাঙনে সড়কটি বিলীন হওয়ায় কাজের স্থায়িত্ব ও নির্মাণের গুণগত মান নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তাঁদের দাবি, নদীভাঙন প্রতিরোধের কার্যকর ব্যবস্থা গ্রহণ করে পরিকল্পিত ও টেকসইভাবে কাজ করা হলে এমন পরিস্থিতি সৃষ্টি হতো না।

এ ঘটনায় শুধু সাধারণ মানুষের দুর্ভোগই বাড়েনি, সরকারের বিপুল অর্থও কার্যত পানিতে গেছে বলে মনে করছেন স্থানীয়রা।

Manual4 Ad Code

এলাকাবাসী সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত রাস্তাটি পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন। তাঁদের প্রত্যাশা, জনদুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

Manual6 Ad Code

শেয়ার করুন