Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে অস্ত্র ও ভারতীয় নাগরিকসহ পৌণে ২ কোটি টাকার পণ্য আটক

admin

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬ | ১১:৩৪ পূর্বাহ্ণ | আপডেট: ১২ নভেম্বর ২০২৬ | ১১:৩৪ পূর্বাহ্ণ

ফলো করুন-
সিলেটে অস্ত্র ও ভারতীয় নাগরিকসহ পৌণে ২ কোটি টাকার পণ্য আটক

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জ সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ১ কোটি ৭৫ লাখ ৭৭ হাজার ৮৯৫ টাকার চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে ভারতীয় অবৈধ গাঁজা, বিয়ার, জিরা, শাড়ি, কম্বলসহ বিভিন্ন পণ্য আটক করা হয়। এছাড়া অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। তাঁদের কাছ থেকে একটি এয়ারগান, ৩৫ রাউন্ড প্যালেট গুলি ও দুটি দা উদ্ধার করা হয়েছে।

বিজিবি জানায়, মঙ্গলবার (১০ নভেম্বর) ও বুধবার (১১ নভেম্বর) সীমান্তের বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

বুধবার (১১ নভেম্বর) জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্তে অভিযান চালিয়ে ১৭ লাখ ৫৮ হাজার ৪০০ টাকার ভারতীয় পণ্য জব্দ করে। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ১ হাজার ৮০ কেজি জিরা, ৩০টি শাড়ি, ১৪টি কম্বল ও ১৭৬ বিড়া পান।

একই দিন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ১ কোটি ১২ লাখ ৭৯ হাজার ২৪৫ টাকার চোরাচালানি পণ্য আটক করে। এসব পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় জিরা, সার্জিক্যাল সামগ্রী, রসুন, গরু, জুস, বিস্কুট, টমেটো, হ্যালোজেন লাইট, পাথরের নেকলেস, কম্বল, গাড়ির টায়ার-টিউব, চকলেট, চিপস, ফল, সুপারি, আলু, নারিকেল, চা-পাতা, বিড়ি, প্রসাধনসামগ্রী, হট ক্যারিয়ার, কেডস, সিটি গোল্ডের হার, মিলেট মিউসলি, ট্যাটু মেশিন ও জিপিএস ট্র্যাকার। এ ছাড়া ভারত পাচারের সময় শিং মাছও জব্দ করা হয়।সিলেটের খবর

এদিকে, জৈন্তাপুরের মিনাটিলা সীমান্তে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় দুই ভারতীয় নাগরিককে আটক করে ৪৮ বিজিবি। আটক ব্যক্তিরা হলেন- বাতিম তুতা (২৮) ও টেম্পো (২০)। তাঁরা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের প্রায় ১৫০ গজ ভেতরে একটি আনারস বাগানে প্রবেশ করলে বিজিবি সদস্যরা তাঁদের আটক করেন। পরে তাঁদের কাছ থেকে একটি এয়ারগান, ৩৫ রাউন্ড প্যালেট গুলি, দুটি দা ও দুটি ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়। পরে তাঁদের জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Manual4 Ad Code

এর আগে মঙ্গলবার (১০ নভেম্বর) হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) চারটি পৃথক অভিযান চালিয়ে ৪৫ লাখ ৪০ হাজার ২৫০ টাকার অবৈধ পণ্য জব্দ করে। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৩০ কেজি ভারতীয় গাঁজা, ২৯ বোতল বিয়ার, কম্বল ও মেহেদি। চুনারুঘাটের বাজার টিলা এবং মাধবপুরের বান্ডুরিয়া, মুক্তিযোদ্ধা চত্বর ও চন্ডিছড়া মাজার এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

Manual8 Ad Code

সব মিলিয়ে তিনটি ব্যাটালিয়নের এসব অভিযানে মোট ১ কোটি ৭৫ লাখ ৭৭ হাজার ৮৯৫ টাকার চোরাচালানি ও অবৈধ পণ্য জব্দ করেছে বিজিবি।

Manual6 Ad Code

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান জানান, ‘সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালানি পণ্যের অনুপ্রবেশ রোধে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।’

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ জানান, ‘সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। জব্দ করা পণ্যের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Manual3 Ad Code

শেয়ার করুন