Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে হামে আরও দুই শিশুর মৃত্যু

admin

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬ | ০২:১৪ অপরাহ্ণ | আপডেট: ১২ নভেম্বর ২০২৬ | ০২:১৪ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে হামে আরও দুই শিশুর মৃত্যু

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের শুরু থেকে ১২ নভেম্বর পর্যন্ত বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা বেড়ে ২১৪ হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১০ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় প্রকাশিত ‘হাম ও রুবেলা রোগীর প্রতিবেদন ২০২৬’-এ এসব তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, নতুন মারা যাওয়া দুই শিশুর একজন সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দা। সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অপর শিশুটি সুনামগঞ্জ সদর উপজেলা বাসিন্দা। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

Manual8 Ad Code

স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, এ বছরের ১ জানুয়ারি থেকে ১২ নভেম্বর পর্যন্ত বিভাগে হাম-রুবেলায় মোট ২১৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২০৪ জন সন্দেহজনক হাম রোগে আক্রান্ত ছিলেন। বাকি ১০ জনের মৃত্যু হয়েছে নিশ্চিত হাম সংক্রমণে।

Manual3 Ad Code

জেলাভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সিলেটে। এ জেলায় মারা গেছেন ৮৭ জন। তাদের মধ্যে ৮৩ জন সন্দেহজনক এবং ৪ জন নিশ্চিত হাম রোগী ছিলেন। সুনামগঞ্জে মারা গেছেন ৭৬ জন; তাদের মধ্যে ৭৫ জন সন্দেহজনক ও ১ জন নিশ্চিত হাম রোগী। এ ছাড়া হবিগঞ্জে ৩৪ জন (সন্দেহজনক ৩০ ও নিশ্চিত ৪) এবং মৌলভীবাজারে ১৭ জন (সন্দেহজনক ১৬ ও নিশ্চিত ১) মারা গেছেন।

স্বাস্থ্য বিভাগের প্রতিবেদন বলছে, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে ১ হাজার ২০৭ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেটে ৪৪২ জন, সুনামগঞ্জে ৩৫৭ জন, হবিগঞ্জে ২৫০ জন এবং মৌলভীবাজারে ১৫৮ জন রয়েছেন। হবিগঞ্জে শনাক্ত হওয়া রোগীদের মধ্যে দুজন রুবেলায় আক্রান্ত।

এদিকে বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে সন্দেহজনক হাম রোগী হিসেবে চিকিৎসাধীন রয়েছেন ৫৬৭ জন। তাদের মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯৩ জন।

Manual3 Ad Code

হাসপাতালভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি রোগী ভর্তি রয়েছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসা নিচ্ছেন ১৮২ জন। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি রয়েছেন আরও ১২০ জন। এ ছাড়া রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৪৫ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৩৫ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ২৫ জন, পার্কভিউ মেডিকেল হাসপাতালে ২০ জন, নর্থ ইস্ট হাসপাতালে ১৬ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৫ জন চিকিৎসাধীন রয়েছেন। অন্য রোগীরা বিভাগের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

Manual1 Ad Code

শেয়ার করুন