Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বিমানবন্দর সড়কে গাড়িচাপায় নি/হ/ত ২

admin

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬ | ১২:২৫ অপরাহ্ণ | আপডেট: ১৪ নভেম্বর ২০২৬ | ১২:২৫ অপরাহ্ণ

ফলো করুন-
বিমানবন্দর সড়কে গাড়িচাপায় নি/হ/ত ২

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:
রাজধানীর বিমানবন্দরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই রাজমিস্ত্রি নিহত হয়েছেন। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরা ১ নম্বর সেক্টরে স্কলাস্টিকা স্কুলের সামনে বিআরটি লেনে একটি অজ্ঞাত গাড়ির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

Manual5 Ad Code

নিহতরা হলেন– মোবারক হোসেন রাজু (২৪) ও মো. ফরিদুল ইসলাম সরদার (৪০)। দুজনই পেশায় রাজমিস্ত্রি। রাজুর বাড়ি গাজীপুর সদর এলাকায় এবং ফরিদুলের বাড়ি গাইবান্ধা সদর এলাকায়।

Manual3 Ad Code

পুলিশ জানায়, দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।

গুরুতর আহত অপরজনকে প্রথমে উত্তরার মহিলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হলে তাকেও কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল কাইয়ুম বলেন, উত্তরা ১ নম্বর সেক্টরের স্কলাস্টিকা স্কুলের সামনের বিআরটি লেনে একটি অজ্ঞাত গাড়ির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন।

আহত অপরজনকে প্রথমে উত্তরার মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

Manual5 Ad Code

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে যাওয়া বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে একজন মারা যান। আহত অবস্থায় অপরজনকে হাসপাতালে পাঠানো হলে তিনিও চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

Manual6 Ad Code

তিনি আরো বলেন, দুজনের মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল কাইয়ুম জানান, দুর্ঘটনার ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন