Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে বাসে আ গু ন: পুলিশের দিকে আঙুল ইমদাদ চৌধুরীর

admin

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬ | ০৫:৩২ অপরাহ্ণ | আপডেট: ১৯ নভেম্বর ২০২৬ | ০৫:৩২ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে বাসে আ গু ন: পুলিশের দিকে আঙুল ইমদাদ চৌধুরীর

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটে গাড়িতে অগ্নিসংযোগের বিষয়ে প্রশাসনের ব্যর্থতার কথা তুলে ধরেছেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। তিনি বলেন, সিলেট মহানগরীর কোতোয়ালী থানার অন্তর্গত এই ফাঁড়িটি এখান থেকে খুব বেশি দূরে নয়। এই ফাঁড়ির পুলিশ কর্মকর্তারা, তাঁরা রাতের বেলা কাকে পাহারা দেন? তাঁরা এ দেশের জনগণকে পাহারা দেন, নাকি পালিয়ে যাওয়া নেতাকর্মীদের পাহারা দেন? যারা সিলেটসহ দেশের মধ্যে লুকিয়ে আছে তাদের পাহারা দেন-এটা তাঁরাই ভালো বলতে পারবেন। তবে যে গাড়িগুলো পোড়ানো হয়েছে, সেখানে প্রশাসন ব্যর্থ।

Manual7 Ad Code

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে আলাপকালে তিনি এমনটাই মন্তব্য করেন।

তিনি জানান, এই সংগঠনের (কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন) নেতাকর্মীরা বাইরে থেকে নির্দেশনা দিচ্ছেন। আমরা তো এ ধরনের পরিস্থিতি সামলানোর জন্য প্রস্তুতি দিয়েছিলাম। জনজীবন স্বাভাবিক অবস্থায় আছে।

Manual5 Ad Code

লকডাউন কর্মসূচির কোনো প্রভাব জনজীবনে পড়েনি বলে মন্তব্য করে তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ওই ধরনের লকডাউন বাইরে থেকে নির্দেশনা দিয়ে দশ-বারোটা, পনেরোটা গাড়ি জ্বালিয়ে যদি লকডাউন হয়ে যেত, তাহলে আমরা যে পনেরোটি বছর আন্দোলন করেছিলাম, আমরা তো কোনো গাড়িতে আগুন দিইনি। আমরা গণতান্ত্রিক পন্থায় কিন্তু পনেরো বছর আন্দোলন করেছি। আর ওনারা অগণতান্ত্রিক পন্থায় মানুষের জান-মাল বিনষ্ট করার জন্য আন্দোলন করছে।

Manual2 Ad Code

তিনি আরও বলেন, গোপালগঞ্জে দেখেছেন আমাদের দুজন নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বিএনপিকে কুপানো হয়েছে, পুলিশকে কুপানো হয়েছে। বিএনপি দীর্ঘদিন গণতান্ত্রিক পন্থায় আন্দোলন-সংগ্রাম করেছে। কিন্তু কখনো কোনো পুলিশ অথবা কোনো বিজিবি কিংবা তাদের কোনো নেতাকর্মীকে কখনো আঘাত করেনি।

গোপালগঞ্জে হামলার বিষয়ে তিনি বলেন, ‘গোপালগঞ্জ দিয়ে সারা বাংলাদেশ নয়। গোপালগঞ্জ বাংলাদেশের একটি জেলা এবং সেই জেলায় অবশ্যই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন এটুকু করবে। তারা ওইটুকু করে সারা বাংলাদেশে এর প্রভাব ফেলার চেষ্টা করছে। কিন্তু বাংলাদেশের ১৮ কোটি মানুষ সচেতন। ইনশাআল্লাহ, এ ধরনের আন্দোলন করে সরকারকে বিপদে ফেলা অথবা সরকারের উন্নয়নমূলক কাজে বাধাগ্রস্ত করা সম্ভব হবে না।’

সিলেটে কোনো ধরনের সহিংসতা, শারীরিক নির্যাতন কিংবা ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনা বরদাশত করা হবে না উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা গণতান্ত্রিক পন্থায় মাঠে আছি। আমরা কিন্তু কাউকে শারীরিকভাবে নির্যাতন অথবা কারও ব্যবসাপ্রতিষ্ঠানে এ ধরনের কর্মকাণ্ড সিলেটে চলতে দেব না। দলটির কোনো নেতাকর্মী এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হবে না।’

তিনি আরও বলেন, ‘সারা দেশের জনজীবন স্বাভাবিক রয়েছে। ট্রেনযাত্রীদের সঙ্গেও কথা বলে তিনি তাঁদের নির্বিঘ্নে যাতায়াতের বিষয়টি জানতে পেরেছেন বলে দাবি করেন।’

Manual3 Ad Code

শেয়ার করুন