Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ওসমানীনগরে বৃদ্ধের ম/র/দে/হ উদ্ধার

admin

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬ | ০৪:০০ অপরাহ্ণ | আপডেট: ২৩ নভেম্বর ২০২৬ | ০৪:০০ অপরাহ্ণ

ফলো করুন-
ওসমানীনগরে বৃদ্ধের ম/র/দে/হ উদ্ধার

Manual8 Ad Code

ওসমানীনগর প্রতিনিধি :
সিলেটের ওসমানীনগরে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সফর আলী ওরফে কালা মিয়া নামের ৫১ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) সকালে উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের তেরহাতি গ্রাম থেকে বৃদ্ধের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত সফর আলী সুনামগঞ্জ জেলার রঙ্গাচর ইউনিয়নের চিনাউরা গ্রামের মৃত মনফর আলীর ছেলে। তিনি বর্তমানে ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের তেরহাতি এলাকায় বসবাস করতেন।

Manual2 Ad Code

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার ফজরের আজানের পর সফর আলী ঘর থেকে বের হন। সকাল আনুমানিক ৮টার দিকে তাঁর মেয়ে বাড়ির পেছনে একটি কাঁঠাল গাছে তার ঝুলন্ত লাশ দেখতে পান। এ সময় তাঁর চিৎকারে পরিবারের অন্য সদস্যরা ছুটে আসেন। পরে খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্থুত শেষে মরদেহ ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

Manual8 Ad Code

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারেন ওই ব্যক্তি। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Manual1 Ad Code

শেয়ার করুন