Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে সাবেক এমপি হাবিবের বাড়িতে আ গু ন, জানা গেল যা..

admin

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬ | ১১:১৯ পূর্বাহ্ণ | আপডেট: ২৯ নভেম্বর ২০২৬ | ১১:১৯ পূর্বাহ্ণ

ফলো করুন-
সিলেটে সাবেক এমপি হাবিবের বাড়িতে আ গু ন, জানা গেল যা..

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাবিবের বাড়িতে অগ্নিসংযোগ ও হামলা করেছে দুর্বত্তরা। পালানোর সময় অগ্নিসংযোগকারীদের ধাওয়া করেন স্থানীয়রা। পরে দুর্বৃত্তদের ফেলে যাওয়া ১২টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধ লোকজন।

Manual4 Ad Code

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যার পর দক্ষিণ সুরমার কামালবাজারে এ ঘটনা ঘটে। এর আগে একইদিন ভোররাতে দক্ষিণ সুরমার তেতলিস্থ সিলেট-৩ আসনের সংসদ সদস্য এমএ মালিকের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ করেছিল দুর্বৃত্তরা।

Manual8 Ad Code

স্থানীয় সূত্র জানায়, শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যার পর মোটরসাইকেল শোডাউন করে একদল যুবক দক্ষিণ সুরমার কামালবাজারস্থ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করেন। খবর পেয়ে স্থানীয় লোকজন এসে আগুন নেভাতে সক্ষম হন। হামলাকারীরা পালানোর সময় এলাকার লোকজন তাদেরকে ধাওয়া করেন। এসময় হামলাকারীরা অন্তত ১২টি মোটরসাইকেল ফেলে পালিয়ে যান। পরে স্থানীয় বিক্ষুব্ধ লোকজন মোটরসাইকেলগুলোতে আগুন ধরিয়ে দেন।

Manual6 Ad Code

দক্ষিণ সুরমার কামালবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি মো. গোলজার আলী জানান, তিনি শহরে ছিলেন। বাড়ি ফিরে শুনেছেন এলাকায় গন্ডগোল হয়েছে। তবে কে বা কারা হয়েছে সেটি তিনি জানেন না।

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন জানান, সাবেক এমপি হাবিবুর রহমান হাবিবের বাড়িতে হামলা ও বেশ কয়েকটি মোটরসাইকেল পুড়ানোর খবর তিনি পেয়েছেন। তবে কে বা কারা ঘটনা দুটি ঘটিয়েছেন- এ ব্যাপারে তিনি অবগত নন।

Manual8 Ad Code

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মো. আফজাল হোসেন বলেন, সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টার খবর পেয়েছেন। এ ব্যাপারে পুলিশ খোঁজখবর নিচ্ছে।

শেয়ার করুন