Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

হাবিবের সাথে ভোটে থাকছেন দুলালও

admin

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৩ | ০৬:২১ অপরাহ্ণ | আপডেট: ২৮ নভেম্বর ২০২৩ | ০৬:২১ অপরাহ্ণ

ফলো করুন-
হাবিবের সাথে ভোটে থাকছেন দুলালও

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বি.এম.এ) মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল।

Manual8 Ad Code

আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য দুলাল এ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। তবে দল থেকে বর্তমান এমপি
হাবিবুর রহমান হাবিবকে মনোনয়ন দেয়া হয়।

Manual2 Ad Code

দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন। মঙ্গলবার নির্বাচন কমিশন থেকে মনোনয়ন পত্রও সংগ্রহ করেন তিনি।

মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকালে নিজেই এ তথ্য জানান দুলাল।

তিনি বলেন- মনোনয়নপত্র সংগ্রহ করেছি। কাল অথবা পরশু জমা দিবো।

Manual5 Ad Code

এ আসনে জাতীয় পার্টি থেকে মনোনয়ন দেয়া হয়েছে দলটির প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান আতিককে।

Manual8 Ad Code

শেয়ার করুন