Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে প্রার্থিতা প্রত্যাহার করলেন ৬ জন

admin

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৩ | ০৫:২৭ অপরাহ্ণ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৩ | ০৫:২৭ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে প্রার্থিতা প্রত্যাহার করলেন ৬ জন

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিলো রবিবার (১৭ ডিসেম্বর)। এ দিনে সকাল থেকে বিকাল পর্যন্ত সিলেটে ৬ জন প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

Manual7 Ad Code

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এ ৬ জন মনোনয়ন প্রত্যাহার করেন।

প্রত্যাহারকারীরা হলেন- সিলেট-১ আসনের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, এ আসনের জাকের পার্টির প্রার্থী আব্দুল হান্নান, একই দলের সিলেট-২ আসনের প্রার্থী মো. ছায়েদ মিয়া, সিলেট-৪ আসনের আলী আকবর ও সিলেট-৫ আসনের তৃণমুল বিএনপির প্রার্থী কয়সর আহমদ কাওছার এবং সিলেট-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আলতাফুর রহমান সুহেল।

Manual1 Ad Code

তফসিল অনুযায়ী, আজ ১৭ ডিসেম্বর ছিলো নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। চূড়ান্ত প্রার্থীদের মধ্যে সোমবার (১৮ ডিসেম্বর) প্রতীক বরাদ্দ করা হবে। প্রতীক নিয়ে প্রার্থীরা ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত ভোটের প্রচারণা চালাতে পারবেন। ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।

Manual7 Ad Code

শেয়ার করুন