Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে জনসভা : নৌকায় ভোট দিতে ওয়াদা করালেন শেখ হাসিনা

admin

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৩ | ০৫:৫৬ অপরাহ্ণ | আপডেট: ২০ ডিসেম্বর ২০২৩ | ০৫:৫৬ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে জনসভা : নৌকায় ভোট দিতে ওয়াদা করালেন শেখ হাসিনা

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
আজ বুধবার (২০ ডিসেম্বর) সিলেট থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। হযরত শাহজালাল ও শাহপরাণ (রাহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে এ কার্যক্রম শুরু করেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Manual3 Ad Code

পরে বিকালে সিলেট আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত জসনভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। এসময় তিনি উপস্থিত জনতাকে নৌকায় ভোট দিতে ওয়াদা করান। শেখ হাসিনা বলেন- কারা কারা আগামী ৭ জানুয়ারি নৌকা মার্কায় ভোট দিবেন হাত তুলে দেখান এবং ওয়াদা করুন। এসময় উপস্থিত সবাই হাত তুলে ওয়াদা করেন।

প্রধান অতিথির বক্তৃতাকালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন- বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক সম্পদ গ্যাস। আমেরিকা আমাদের এই সম্পদ গ্যাস ক্রয়ের প্রস্তাব দিয়েছিলো আমাকে। কিন্তু আমি এতে রাজি হইনি। আমি বলেছি- আমার দেশের জনগণের কল্যানে এগুলো ব্যবহার করবো। ৫০ বছরের গ্যাস মজুত রেখে অবশিষ্ট থাকলে বিক্রি করবো। কিন্তু জনগণ যাদেরকে জনগণকে ক্ষমতা থেকে বিতাড়িত করেছিলেন- সেই বিএনপি আমেরিকাকে গ্যাস বিক্রয়ের মুচলেকা দিয়ে ক্ষমতায় এসেছিলো।

তিনি আরও বলেন- আল্লাহ জন বুঝে ধন দেন। বিএনপি ক্ষমতায় থাকালে যেসব স্থানে পরীক্ষা-নিরীক্ষা করে গ্যাস পায়নি, আওয়ামী লীগের আমলে সেসব স্থানেই গ্যাসের সঙ্গে তেলও পাওয়া গেছে। বিএনপির আমলে মিললে এসব তারা লুটেপুটে খেতো, কিন্তু এসব সম্পদ জনগণের কল্যাণে ব্যবহার করছি।

Manual5 Ad Code

বিকাল ৪টা ২০ মিনিটে বক্তৃতা শুরু করেন। বক্তব্য দেন ৪টা ৫৫ মিনিট পর্যন্ত। এর আগে ৩টা ১০ মিনিটে মঞ্চে পৌঁছেন তিনি।

Manual4 Ad Code

বুধবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৬০১ এর একটি ফ্লাইটে বেলা ১১টা ৩৩ মিনিটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

Manual6 Ad Code

শেয়ার করুন