Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

অল্প সময়ের মধ্যে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন থালাপতি বিজয়

admin

প্রকাশ: ১০ মে ২০২৬ | ১২:৩৬ অপরাহ্ণ | আপডেট: ১০ মে ২০২৬ | ১২:৩৬ অপরাহ্ণ

ফলো করুন-
অল্প সময়ের মধ্যে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন থালাপতি বিজয়

Manual7 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :
ভারতের তামিলনাড়ুর বিধানসভার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে অল্প সময়ের মধ্যে শপথ নেবেন থালাপতি বিজয়। আজ রোববার (১০ মে) এ উপলক্ষ্যে প্রস্তুত করা হয়েছে মঞ্চ।

গত সোমবার বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ করা হয়। এতে ২৩৪টি আসনের মধ্যে একক দল হিসেবে সর্বোচ্চ ১০৮টি আসনে জয় পায় থালাপতির টিভিকে। কিন্তু সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য যেহেতু ১১৮টি আসন পেতে হবে। তাই আরও পাঁচটি দলের সঙ্গে জোট গঠন করতে হয়েছে বিজয়কে।

Manual2 Ad Code

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। আর বিজয় আজকে ক্ষমতা গ্রহণের মাধ্যমে সেখানে গত ৬০ বছর পর প্রথমবারের মতো প্রধান দুই দল ডিএমকে এবং এআইএডিএমকে বিহীন সরকার গঠন হবে।

Manual5 Ad Code

গতকাল সন্ধ্যার দিকে রাজ্যপালের সঙ্গে দেখা করেন থালাপতি। ওই সময় তিনি রাজ্যপালকে জানান আরও দুটি দল তাকে সমর্থন দিয়েছে। এতে করে তার দল টিভিকে ও জোটের আসন সংখ্যা দাঁড়িয়েছে ১২০ এ। এ সময় সরকার গঠনের অনুমতি চান তিনি।

Manual3 Ad Code

তবে রাজ্যপাল যাচাই বাছাই করেন থালাপতি সত্য বলছেন কি না। বিশেষ করে ভিসেকে ও ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ (আইইউএমএল) তাকে সমর্থন জানিয়ে যে চিঠি দিয়েছে সেগুলো আসল কি না তা রাজ্যপাল যাচাই করেন।

এরআগে ভারতীয় কংগ্রেস ও সিপিআই এবং সিপিআই (এম)-সহ তিনটি বামপন্থি দল থালাপতিকে সমর্থন জানান। তাদের দেওয়া চিঠিগুলো আগেই যাচাই করেন রাজ্যপাল।

Manual2 Ad Code

যাচাই বাছাই শেষে যখন রাজ্যপাল নিশ্চিত হন বিজয় থালাপতি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন, তখন তিনি শপথ গ্রহণের তারিখ ও সময় সম্পর্কে থালাপতিকে জিজ্ঞেস করা হয়। থালাপতি তখন সিদ্ধান্ত দেন রোববার স্থানীয় সময় সকাল ১০টায় চেন্নাইয়ের নেহরু স্টেডিয়ামে তিনি শপথ নেবেন।

শেয়ার করুন