Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রুপ চ্যাম্পিয়ন সুইজারল্যান্ড, প্রথমবার নকআউটে কানাডা

admin

প্রকাশ: ২৫ জুন ২০২৬ | ১১:৪৯ পূর্বাহ্ণ | আপডেট: ২৫ জুন ২০২৬ | ১১:৪৯ পূর্বাহ্ণ

ফলো করুন-
গ্রুপ চ্যাম্পিয়ন সুইজারল্যান্ড, প্রথমবার নকআউটে কানাডা

Manual8 Ad Code

স্পোর্টস ডেস্ক :
স্বাগতিক কানাডাকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ ‘বি’-এর চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপের শেষ ৩২-এ জায়গা নিশ্চিত করেছে সুইজারল্যান্ড।

Manual4 Ad Code

অন্যদিকে হারলেও ইতিহাস গড়েছে কানাডা। প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে উত্তর আমেরিকার দলটি।

Manual7 Ad Code

বুধবার (২৪ জুন) বাংলাদেশ সময় রাতে ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকলেও বিরতির পরপরই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় সুইজারল্যান্ড। দ্বিতীয়ার্ধের শুরুতেই রুবিন ভার্গাস গোল করে দলকে এগিয়ে দেন। এরপর ৫৭তম মিনিটে ইয়োহান মানজাম্বি ব্যবধান দ্বিগুণ করেন।

প্রথমার্ধে দুই দলই খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি। বিরতির আগে ব্রিল এমবোলোর একটি শট দারুণভাবে ঠেকিয়ে দেন কানাডার গোলরক্ষক ম্যাক্সিম ক্রেপো।

Manual3 Ad Code

তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের চিত্র বদলে যায়। বিরতির এক মিনিটের মাথায় ইয়োহান মানজাম্বির ক্রস থেকে রুবিন ভার্গাস গোল করে সুইসদের এগিয়ে দেন। এরপর মানজাম্বি গোল করে ব্যবধান ২-০ করেন।

ম্যাচের ৭৬ মিনিটে বদলি হিসেবে নামার মাত্র ৭৬ সেকেন্ড পর প্রমিস ডেভিড গোল করে কানাডাকে ম্যাচে ফেরানোর আশা জাগান। তবে শেষ পর্যন্ত আর সমতায় ফেরা হয়নি স্বাগতিকদের।

Manual6 Ad Code

ফলে জয় নিয়ে মাঠ ছাড়ে সুইজারল্যান্ড, আর হারলেও নকআউট নিশ্চিত হওয়ায় স্বস্তি পায় কানাডা।

এদিকে গ্রুপ চ্যাম্পিয়ন হতে না পারায় নিজেদের মাঠের সুবিধা হারাতে হয়েছে কানাডাকে। ফলে টুর্নামেন্টে আর কোনো ম্যাচ নিজেদের মাটিতে খেলা হবে না তাদের।

শেয়ার করুন