Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবে তৃণমূল বিএনপি

admin

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৩ | ০৪:৩৬ অপরাহ্ণ | আপডেট: ০৮ নভেম্বর ২০২৩ | ০৪:৩৬ অপরাহ্ণ

ফলো করুন-
আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবে তৃণমূল বিএনপি

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে তৃণমূল বিএনপি। বুধবার (৮ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে দলটির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী এ ঘোষণা দেন।

শমসের মবিন বলেন, আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করব। ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার চেষ্টা করছি। তৃণমূল বিএনপি দলীয় নিয়ম নীতি মেনে পরিচালিত হবে। প্রাইভেট কোম্পানি হবে না। তৃণমূল বিএনপি হবে বাংলাদেশের তৃণমূল কংগ্রেস।

Manual3 Ad Code

তিনি বলেন, আমাদের দলকে এমনভাবে সংগঠিত করতে চাই যাতে করে শুধু রাজনীতি নয়, বরং স্থানীয় পর্যায়ে জনগণের বিভিন্ন সমস্যা সমাধান করে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।

সুষ্ঠু রাজনীতিতে বিশ্বাস করি উল্লেখ করে তৃণমূল বিএনপির চেয়ারপারসন বলেন, জ্বালাও পোড়াও রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। সুষ্ঠু রাজনীতিতে বিশ্বাস করি। আমরা হত্যার রাজনীতি সহিংসতাকে সমর্থন করি না। সুষ্ঠু রাজনীতি হবে সুশাসনের ভিত্তি। নির্বাচনে কমিশনকে ক্ষমতা দেওয়া হয়েছে তা অক্ষরে অক্ষের পালন করবে এটা আমাদের দাবি।

Manual2 Ad Code

এর আগে সারা দেশ থেকে রাজনীতিতে একেবারেই অপরিচিত ৩৫ জন তৃণমূল বিএনপিতে যোগদান করেন। এর মধ্যে একজন অবসরপ্রাপ্ত বিচারক, সেনা কর্মকর্তা ছাড়াও শিক্ষক, আইনজীবী রয়েছেন।

Manual2 Ad Code

এ সময় তৃণমূল বিএনপির মহাসচিব এডভোকেট তৈমুর আলম খন্দকারসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

শেয়ার করুন