Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আজ থেকে ফের ৪৮ ঘণ্টার অবরোধ

admin

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৩ | ১২:৩৩ অপরাহ্ণ | আপডেট: ১২ নভেম্বর ২০২৩ | ১২:৩৩ অপরাহ্ণ

ফলো করুন-
আজ থেকে ফের ৪৮ ঘণ্টার অবরোধ

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
সরকার পতনের এক দফা, মামলা-হামলাসহ বিরোধীদলীয় নেতা-কর্মীদের গ্রেফতারের প্রতিবাদে আবারও বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ আজ থেকে শুরু হচ্ছে। ভোর ৬টা থেকে আগামী মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত দেশব্যাপী সড়ক, নৌ ও রেলপথে সর্বাত্মক এই অবরোধ কর্মসূচি পালিত হবে।

বিএনপি ছাড়াও গণতন্ত্র মঞ্চ, এলডিপি, ১২ দলীয় জোটসহ যুগপৎ আন্দোলনে যুক্ত সমমনা রাজনৈতিক দল এবং জামায়াতে ইসলামী একই কর্মসূচি পালন করবে। চতুর্থ দফার এই কর্মসূচি সফল করার জন্য দলীয় নেতা-কর্মীসহ সর্বস্তরের জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। এর আগে টানা দুই দিনের অবরোধ কর্মসূচি পালনের পর ৯ নভেম্বর ফের টানা ৪৮ ঘণ্টার এই অবরোধ কর্মসূচি দেন তিনি।

Manual6 Ad Code

বর্তমান সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে চতুর্থ দফায় ফের ৪৮ ঘণ্টার এই অবরোধের ডাক দিয়েছে বিএনপি। তৃতীয় দফা অবরোধ শেষ হওয়ার আগেই গত বৃহস্পতিবার বিকালে দলটির পক্ষ থেকে এমন ঘোষণা দেওয়া হয়। বিএনপির নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনে থাকা সমমনা দলগুলোও এ অবরোধ কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছে।

Manual6 Ad Code

শেয়ার করুন