Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ওসমানীনগরে নিখোঁজ রাজ মিস্ত্রির লাশ উদ্ধার

admin

প্রকাশ: ০৪ মে ২০২৩ | ০৭:০০ অপরাহ্ণ | আপডেট: ০৪ মে ২০২৩ | ০৭:০০ অপরাহ্ণ

ফলো করুন-
ওসমানীনগরে নিখোঁজ রাজ মিস্ত্রির লাশ উদ্ধার

Manual2 Ad Code

ওসমানীনগর প্রতিনিধি:
সিলেটের ওসমানীনগরে নিখোঁজ হওয়া এক রাজ মিস্ত্রির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৪ মে) দুপুরে উপজেলার তাজপুর ইউনিয়নের সোনার পাড়া গ্রামের মাঠে মাছ ধরতে গিয়ে স্থানীয়রা লাশটি লাশটি দেখতে পান।

 

Manual3 Ad Code

খবর পেয় পুলিশ লাশ উদ্ধার এবং সুরতহাল রির্পোট তৈরী করে থানায় নিয়ে আসে। নিহত আনহার আলী (৪৫)। তিনি সোনার পাড়া গ্রামের বাসিন্দা ও রাজ মিস্ত্রির কাজ করতেন।

Manual4 Ad Code

পুলিশ জানায়, বুধবার বিকেলে বাড়ি থেকে বের হলে রাতে বাড়িতে ফিরেননি আনহার আলী। তিনি বেশ কিছুদিন থেকে জ্বরে ভূগছিলেন। লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাই প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে গতকাল রাতে বাড়ি ফিরার সময় পতিমধ্যে আনহার আলীর মৃত্যু হয়।

Manual2 Ad Code

ওসমানীনগর থানার অফিসার ইনচার্য (তদন্ত) জাহিদুল ইসলাম, লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, লাশটি সিলেট ওসমানী মেডিকেল হাসপাতল মর্গে প্রেরণ করা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

Manual8 Ad Code

 

শেয়ার করুন