Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কমলগঞ্জে বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

admin

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৪ | ০৫:৩৪ অপরাহ্ণ | আপডেট: ১৪ অক্টোবর ২০২৪ | ০৫:৩৪ অপরাহ্ণ

ফলো করুন-
কমলগঞ্জে বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

Manual3 Ad Code

কমলগঞ্জ সংবাদদাতা:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের রাজারগাঁও গ্রামের মিছির মিয়ার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। রবিবার ভোর রাত সাড়ে ৩টার দিকে মিছির মিয়ার ঘরের কেচি গেইট ও ঘরের দরজা ভেঙ্গে মুখোশধারী একদল ডাকাত ভেতরে প্রবেশ করে। এসময় ঘরে থাকা প্রায় ৪ বড়ি স্বর্নালঙ্কার ও নগদ ৩ লক্ষ ২৯ হাজার টাকা নিয়ে যায়। এ বিষয়ে থানায় একটি অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ভুক্তভোগী মিছির মিয়া।

Manual5 Ad Code

ভুক্তভোগী মিছির মিয়া জানান, ভোর রাতে মুখোশধারী ডাকাত দল ঘরের কেচি গেইট ও দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে স্ত্রী ও ছেলে-মেয়ে সহ সবাইকে বেঁধে ফেলে। পরে প্রায় ৪ বড়ি স্বর্নালঙ্কার ও নগদ ৩ লক্ষ ২৯ হাজার টাকা নিয়ে যায়। এ বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের প্রস্তুতি চলছে।

Manual3 Ad Code

থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন বলেন, খবর শুনে পুলিশ ঘটনাস্থলে পাঠিয়েছি। এখনো থানায় কোনো অভিযাগ হয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।’

শেয়ার করুন