Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কোতোয়ালী থানা এলাকা থেকে ধর্ষণের আসামিকে ধরল র‌্যাব

admin

প্রকাশ: ১২ জুন ২০২৬ | ০৪:১৯ অপরাহ্ণ | আপডেট: ১২ জুন ২০২৬ | ০৪:১৯ অপরাহ্ণ

ফলো করুন-
কোতোয়ালী থানা এলাকা থেকে ধর্ষণের আসামিকে ধরল র‌্যাব

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
হবিগঞ্জের লাখাই উপজেলার ৭ম শ্রেণীর এক মাদরাসাছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৯ ও র‌্যাব-১১। ওই অভিযানের সময় ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।

Manual1 Ad Code

বৃহস্পতিবার (১১ জুন) বিকেল আনুমানিক সাড়ে ৩টায় কুমিল্লা জেলার কোতোয়ালী মডেল থানার মনোগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি- আফজল মিয়া (২২)। হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার গরিব হোসেন মহল্লা এলাকার মো. শামসুল হকের ছেলে।

ঘটনার বিবরণ উল্লেখ করে র‌্যাব জানায়, ভিকটিম লাখাই থানার সিংহগ্রাম এলাকার খাদিজাতুল কুবরা মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্রী। গত ২১ এপ্রিল ২০২৬ তারিখে প্রতিদিনের মতো সে মাদরাসায় যায়। তবে দুপুর আনুমানিক ১টা ১০ মিনিট পার হলেও বাড়িতে না ফেরায় তার মা মাদরাসায় গিয়ে খোঁজ নেন। সেখানে গিয়ে তিনি দেখতে পান, ভিকটিমের ব্যাগ ও বই-খাতা শ্রেণিকক্ষেই পড়ে রয়েছে। এ সময় মাদরাসার শিক্ষকদের কাছে মেয়ের বিষয়ে জানতে চাইলে তারা জানান, সে বাড়ির উদ্দেশে চলে গেছে। পরে পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। একপর্যায়ে স্থানীয় লোকজনের মাধ্যমে তারা জানতে পারেন, আফজল নামের এক ব্যক্তি প্রলোভন দেখিয়ে মেয়েটিকে ফুসলিয়ে নিয়ে গেছে।

Manual1 Ad Code

পরিবারের অভিযোগ, নিখোঁজ হওয়ার পর ভিকটিম ফোন করে কান্নাজড়িত কণ্ঠে জানায়, তাকে কুমিল্লা রেলস্টেশনের কাছাকাছি একটি বাসায় আটকে রাখা হয়েছে এবং তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করা হচ্ছে। ঘটনার পর ভিকটিমের বাবা বাদী হয়ে লাখাই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার পর থেকেই র‌্যাব ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে এবং অভিযুক্তদের গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

Manual1 Ad Code

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এবং র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার একটি যৌথ আভিযানিক দল বৃহস্পতিবার (১১ জুন) বিকেল আনুমানিক সাড়ে ৩টায় কুমিল্লা জেলার কোতোয়ালী মডেল থানার মনোগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে হবিগঞ্জ জেলার লাখাই থানার মামলা নং-১৪ (তারিখ: ১৮ মে ২০২৬) এর প্রধান আসামি আফজলকে গ্রেফতার করা হয়। একই সময়ে অপহৃত ভিকটিমকেও উদ্ধার করতে সক্ষম হয় র‌্যাব।

Manual6 Ad Code

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ‘পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত ভিকটিমকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন