Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

দুই শতক জমির জন্য ফুফাতো ভাইকে কুপিয়ে হত্যা

admin

প্রকাশ: ১১ মার্চ ২০২৩ | ০৬:৪৮ পূর্বাহ্ণ | আপডেট: ১১ মার্চ ২০২৩ | ০৬:৪৮ পূর্বাহ্ণ

ফলো করুন-
দুই শতক জমির জন্য ফুফাতো ভাইকে কুপিয়ে হত্যা

Manual5 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের দোয়ারাবাজারে দুই শতক জমি নিয়ে বিরোধে ফুফাতো ভাইকে কুপিয়ে হত্যা করেছেন মামাতো ভাই। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের উত্তর উস্তিঙ্গের গাঁওয়ে ঘটনাটি ঘটে।নিহত আব্দুল খালিক (৪০) ওই গ্রামের ময়না মিয়ার পুত্র ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাত্র দুই শতক বসতভিটা নিয়ে ময়না মিয়া ও তার শ্যালক আব্দুর নুরের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এদিকে বুধবার রাতে আব্দুল খালিকের বসতঘরে উভয়পক্ষ পারিবারিকভাবে জরুরি আলোচনায় বসেন। এ সময় হঠাৎ উভয়পক্ষে বাকবিতণ্ডা শুরু হয়।

Manual7 Ad Code

এক পর্যায়ে আব্দুর নুরের পুত্র সুমন মিয়া দেশীয় ধারালো অস্ত্র দিয়ে আব্দুল খালিককে কুপিয়ে জখম করে। এ সময় জুয়েল আহমদ, লায়েক আহমদ, রানা আহমদ ও আলী হোসেনসহ গংরা খালিকের ভাই আব্দুল হক ও তার শ্বশুর আহমদ মিয়াকেও জখম করে। স্থানীয়রা আব্দুল খালিকসহ আহত সবাইকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে থাকেন। চিকিৎসাধীন অবস্থায় আব্দুল খালিক (৪০) শুক্রবার ভোররাতে মৃত্যুবরণ করেন।

Manual3 Ad Code

এ ঘটনায় পুলিশ সুমন মিয়া (২৬), লায়েক আহমদ (২২), রানা আহমদ (২০), আলী হোসেনসহ (২৬) পাঁচজনকে আটক করে।

Manual6 Ad Code

দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর আটক ও হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual3 Ad Code

 

শেয়ার করুন