Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুবাইয়ে সড়কে প্রাণ গেলো সিলেটের যুবকের

admin

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৪ | ১১:৩৫ পূর্বাহ্ণ | আপডেট: ১৫ অক্টোবর ২০২৪ | ১১:৩৫ পূর্বাহ্ণ

ফলো করুন-
দুবাইয়ে সড়কে প্রাণ গেলো সিলেটের যুবকের

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে সড়ক দুর্ঘটনায় তুহিন মিয়া (২৬) নামের সিলেটের ফেঞ্চুগঞ্জের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ফেঞ্চুগঞ্জ উপজেলার ছত্তিশ গ্রামের আব্দুল্লাহ মিয়ার ছেলে।

রবিবার (১৩ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় দুবাই শহরের আল-কুজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মারা যান তুহিন।

Manual3 Ad Code

পারিবারিক সূত্রে জানা গেছে, তুহিন দুবাইতে থাকেন। রবিবার বিকেলে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারা যান। তার লাশ দেশে নিয়ে আসার প্রক্রিয়া চলছে।

Manual7 Ad Code

শেয়ার করুন