Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাইজেরিয়ায় নৌকা ডুবে ৬৪ জনের মৃত্যুর আশঙ্কা

admin

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৪ | ১২:৫৫ অপরাহ্ণ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৪ | ১২:৫৫ অপরাহ্ণ

ফলো করুন-
নাইজেরিয়ায় নৌকা ডুবে ৬৪ জনের মৃত্যুর আশঙ্কা

Manual6 Ad Code

অনলাইন ডেস্ক:
নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য ঝামফারাতে নৌকা ডুবে ৬৪ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। শনিবার স্থানীয় সরকারি কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

Manual4 Ad Code

এদিন সকালে গুম্মি শহরের কাছে কৃষি জমিতে পৌঁছানোর জন্য ৭০ জন কৃষক কাঠের একটি নৌকায় করে নদী পাড়ি দিতে গেলে সেটি ডুবে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ ঘটনার পরই উদ্ধার অভিযান শুরু করেছে। ঘটনার তিন ঘণ্টা পর ছয় জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকারী দলকে নেতৃত্ব দেওয়া স্থানীয় প্রশাসক আমিনু নুহু ফালালে বলেন, এ নিয়ে গুম্মিতে দ্বিতীয়বার এমন দুর্ঘটনা ঘটল।

Manual8 Ad Code

তিনি আরও বলেন, নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চলছে। আশা করা হচ্ছে তাদের খুঁজে পাওয়া যাবে।

স্থানীয় শাসক বলেন, প্রতিদিন প্রায় ৯০০ কৃষক নদী পাড়ি দিয়ে তাদের কৃষি জমিতে যায়। কিন্তু নদীতে পাড় করতে মাত্র দুটি নৌকা কাজ করে। ফলে উপচে পড়া ভিড়ের কারণে এমন দুর্ঘটনা ঘটে।

Manual4 Ad Code

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ঝামফারা রাজ্যে খনিজ সম্পদ দখলের জন্য অপরাধী চক্র ইতোমধ্যে অনেক এলাকা দখলে নিয়েছে।

Manual1 Ad Code

শেয়ার করুন