Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে বিক্ষোভ-ভাঙচুর, আড়াইহাজারে বিজিবি মোতায়েন

admin

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৩ | ১১:৪০ পূর্বাহ্ণ | আপডেট: ০১ নভেম্বর ২০২৩ | ১১:৪০ পূর্বাহ্ণ

ফলো করুন-
নারায়ণগঞ্জে বিক্ষোভ-ভাঙচুর, আড়াইহাজারে বিজিবি মোতায়েন

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
অবরোধের দ্বিতীয় দিন আজ বুধবার (১ নভেম্বর) নারায়ণগঞ্জের সোনারগাঁ, রূপগঞ্জের আদুরিয়ায় রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে বিএনপি। এদিকে আড়াইহাজারে শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে বিজিবি মোতায়েন করা হয়েছে।

Manual7 Ad Code

প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি ও যুবদলের ওই মিছিল চলাকালে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের একটি মিছিল চলছিল। এতে সংঘাত বা সংঘর্ষের আশঙ্কা থাকলেও দুটি মিছিল মুখোমুখি না হওয়ায় তা হয়নি। পরবর্তীতে মিছিল শেষ করে বিএনপি, যুবদল নেতাকর্মীরা ওই স্থান ত্যাগ করেন। মিছিলে রূপগঞ্জ থানা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনিসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদকে মোবিয়াল ফোনে কল করা হলেও রিসিভ না করায় বক্তব্য নেওয়া যায়নি। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বলেন, রূপগঞ্জে বিএনপি ও যুবদলের মিছিলের বিষয়টি আমার জানা নেই।

Manual3 Ad Code

জেলা বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, চলমান বিচারহীনতা, অপশাসন, সীমাহীন দুর্নীতি, অনাচার, অর্থ পাচার ও দ্রব্যমূল্যের অব্যাহত ঊর্ধ্বগতি, বিএনপির শান্তিপূর্ণ মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হত্যা, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মীদের গ্রেপ্তার, বাড়ি বাড়ি তল্লাশি, হয়রানী ও নির্যাতনের প্রতিবাদে, অবৈধ সরকারের পদত্যাগসহ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার একদফা দাবিতে তাদের এই বিক্ষোভ৷ টানা তিনদিনের এই অবরোধ কর্মসূচি চলবে আগামীকাল (বৃহস্পতিবার) পর্যন্ত।

প্রসঙ্গত, গতকাল প্রথম দিনের অবরোধে পুলিশ-বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের ত্রিমুখী সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় জেলার আড়াইহাজার উপজেলা। তিন পুলিশ সদস্যকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়। আগুন দেওয়া হয় অ্যাম্বুলেন্স ও বাসে। জেলার অন্যান্য স্থানেও বিক্ষোভ দেখান বিএনপির নেতাকর্মীরা। গ্রেপ্তার করা হয় কমপক্ষে দশ নেতাকর্মীকে।

Manual6 Ad Code

শেয়ার করুন