Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নারীর হাত-পা বাঁ ধা ম র দে হ উ দ্ধা র

admin

প্রকাশ: ১৭ মার্চ ২০২৬ | ১২:১০ অপরাহ্ণ | আপডেট: ১৭ মার্চ ২০২৬ | ১২:১০ অপরাহ্ণ

ফলো করুন-
নারীর হাত-পা বাঁ ধা ম র দে হ উ দ্ধা র

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় নিজ বসতঘর থেকে ফেরদৌসী ইসলাম চৌধুরী (৬৩) নামের এক নারীর হাত-পা বাঁধা ও মুখে কস্টিপ লাগানো মরদেহ উদ্ধার করা হয়েছে।

Manual3 Ad Code

ঘটনাটি সোমবার (১৬ মার্চ) ইনাতগঞ্জ ইউনিয়নের লামনীরপাড় গ্রামে ঘটেছে।

Manual8 Ad Code

স্থানীয় সূত্র জানায়, নিহতের ঘরে হাত ও পা রশি দিয়ে বাঁধা এবং মুখে কস্টিপ পেঁচানো অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে স্বজনরা চিৎকার শুরু করেন। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

Manual4 Ad Code

নবীগঞ্জ থানার ওসি মোনায়েম মিয়া জানান, পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।

Manual2 Ad Code

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তবে চুরির উদ্দেশ্য বা পূর্ব শত্রুতার জেরে ঘটনা ঘটেছে কিনা তা এখনো নিশ্চিত নয়। এলাকাবাসী সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

শেয়ার করুন