Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীগঞ্জে ঈদের দিনে দুই ঘণ্টাব্যাপি সং*ঘ*র্ষ, আ হ ত ৪০

admin

প্রকাশ: ২২ মার্চ ২০২৬ | ১২:০৮ অপরাহ্ণ | আপডেট: ২২ মার্চ ২০২৬ | ১২:০৮ অপরাহ্ণ

ফলো করুন-
নবীগঞ্জে ঈদের দিনে দুই ঘণ্টাব্যাপি সং*ঘ*র্ষ, আ হ ত ৪০

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual8 Ad Code

হবিগঞ্জের নবীগঞ্জে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের পর চেয়ারম্যান ও মেম্বার গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ৪০ জন আহত হয়েছেন।

Manual1 Ad Code

শনিবার (২১ মার্চ) বেলার ১১টার দিকে উপজেলার পানিউমদা ইউনিয়নের চক শংকরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, শুক্রবার বিকালে নোয়াগাঁও গ্রামের সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান এর পক্ষের কলেজছাত্রী মেয়ে ও ভাগনির আত্মীয় বাড়ী যাওয়ার পথে বাজিত উল্লাহ মেম্বার পক্ষের কয়েকজন যুবক মোবাইল দিয়ে ছবি এবং ভিডিও ধারণ করেন। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শনিবার ঈদুল ফিতরের নামাজ শেষে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

Manual2 Ad Code

খবর পেয়ে গোপলার বাজার পুলিশ ফাঁড়ির একটি দল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এরমধ্যে শালিস পক্ষের বশর উল্লা (৪০) কে গুরুতর অবস্থায় সিলেট ওসমানী মেডিকেলে প্রেরণ করা হয়েছে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

Manual5 Ad Code

শেয়ার করুন