Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

গাড়ির ধাক্কায় সিলেটের যুবক নি হ ত, মালয়েশিয়ায় সেনা কর্মকর্তা রি মা ন্ডে

admin

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬ | ১২:১২ পূর্বাহ্ণ | আপডেট: ২৫ এপ্রিল ২০২৬ | ১২:১২ পূর্বাহ্ণ

ফলো করুন-
গাড়ির ধাক্কায় সিলেটের যুবক নি হ ত, মালয়েশিয়ায় সেনা কর্মকর্তা রি মা ন্ডে

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:

মালয়েশিয়ায় গাড়ির ধাক্কায় সিলেটি বিভাগের হবিগঞ্জ জেলার এক যুবক নিহতের ঘটনায় দেশটির এক সেনা কর্মকর্তাকে পাঁচ দিনের রিমান্ডে দেওয়া হয়েছে।

Manual5 Ad Code

শুক্রবার (২৪ এপ্রিল) সকালে দেশটির ডাং ওয়াঙ্গি জেলা পুলিশ সদর দপ্তরের রিমান্ড কক্ষে রিমান্ড আবেদন করা হয়। মঙ্গলবার পর্যন্ত পাঁচ দিন তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

Manual2 Ad Code

কুয়ালালামপুর ট্রাফিক পুলিশের কর্মকর্তা মোহাম্মদ জামজুরি মোহাম্মদ ঈসা বলেন, ‘তাদের আবেদনের ভিত্তিতে বিচারক গুপ্তান নর আসিকিন মুরলিকামাল রিমান্ডে নেওয়ার আদেশ দেন।’

Manual3 Ad Code

মালয়েশিয়ায় বেড়াতে গিয়ে বৃহস্পতিবার দুই গাড়ির সংঘর্ষে নিহত হন বাংলাদেশি নাগরিক মুজাহিদ মিল্লাদ (২২)। এ ঘটনায় আহত হন তার স্ত্রী তাবাসসুম আবিদা। এ দম্পতির বাড়ি হবিগঞ্জে।

কুয়ালালামপুর ট্রাফিক পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে তারা বিমানবন্দর থেকে ‘মাজু’ মহাসড়ক ধরে যাচ্ছিলেন।ওই সময় ৩১ বছর বয়সী ওই সেনা কর্মকর্তা গাড়ি চালিয়ে আসছিলেন বিপরীত দিক থেকে। ওই সেনা কর্মকর্তা গাড়ি নিয়ে ভুল লেনে ঢুকে পড়েন। এতে দুই গাড়ির সংঘর্ষে ঘটনাস্থলে মুজাহিদ মিল্লাদের মৃত্যু হয়। সংঘর্ষে সেনা কর্মকর্তা ও তার গাড়িতে থাকা এক নারীও আহত হন।ঘটনার পর সড়ক পরিবহন আইনে মামলা করে সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ। মামলায় তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে।

Manual8 Ad Code

শেয়ার করুন