Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিবন্ধী সন্তানকে হ ত্যা, বাবা-মা গ্রেফতার

admin

প্রকাশ: ২৩ মে ২০২৪ | ০৭:৩৭ অপরাহ্ণ | আপডেট: ২৩ মে ২০২৪ | ০৭:৩৭ অপরাহ্ণ

ফলো করুন-
প্রতিবন্ধী সন্তানকে হ ত্যা, বাবা-মা গ্রেফতার

Manual7 Ad Code

মৌলভীবাজার সংবাদদাতা:
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে প্রতিবন্ধী শিশুসন্তানকে (২) বিষ খাইয়ে হত্যার অভিযোগে তার বাবা ও মাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২২ মে) রাতে হবিগঞ্জ জেলার সদর থানাধীন দক্ষিণ চাতুল গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

Manual1 Ad Code

শিশুটির বাবার নাম রাশেদ মিয়া ও মা শাপলা বেগম।

Manual2 Ad Code

জানা গেছে, শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের রাজপাড়া গ্রামের দুই বছরের শিশু ফারিয়া জান্নাত মিলি জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী ছিল। সে কোনোভাবে চলাফেরা করতে পারতো না। তার বাবা রাশেদ মিয়া ও মা শাপলা বেগম তাকে দেখাশোনা করতে গিয়ে এক সময় অধৈর্য হয়ে পড়ে।

গত শুক্রবার (১৭ মে) বিকেলে শিশু ফারিয়ার মুখে বিষ ঢেলে দেয়া হয়। পরে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে শিশুটি মারা যায়। ঘটনার পর শিশুর বাবা-মা বাড়ি থেকে পালিয়ে যান।

Manual5 Ad Code

পরবর্তীতে শিশুর নানা ওয়াসির মিয়া বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম জানান, তথ্য-প্রযুক্তির সহায়তায় বুধবার রাতে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। পরে তারা সন্তান হত্যার বিষয়টি স্বীকার করেন। বৃহস্পতিবার দুপুরে আদালতের নির্দেশে তাদের কারাগারে প্রেরণ করেছে পুলিশ।

Manual2 Ad Code

শেয়ার করুন