Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির সঙ্গে সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত

admin

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৩ | ০৬:৫৮ অপরাহ্ণ | আপডেট: ২৮ অক্টোবর ২০২৩ | ০৬:৫৮ অপরাহ্ণ

ফলো করুন-
বিএনপির সঙ্গে সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:
রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ঘিরে দলটির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহত পুলিশ সদস্যের নাম জানা যায়নি। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। মারধরে তার ইউনিফর্ম ছিঁড়ে গেছে।

শনিবার বিকাল ৪টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Manual6 Ad Code

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, নিহত ওই পুলিশ সদস্য দৈনিক বাংলা মোড় এলাকায় দায়িত্বরত ছিলেন। বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে তিনি আহত হয়েছিলেন।

Manual1 Ad Code

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানায়, বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে পুলিশের আরও ৪১ সদস্য আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যদের ঢাকা মেডিকেল ও রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডিএমপির উপকমিশনার (মিডিয়া) ফারুক হোসেন বলেন, ‘ওই পুলিশ সদস্যের মাথায় কোপানো হয়েছে।’

Manual7 Ad Code

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোহাম্মদ আলাউদ্দিন বলেন, মৃত অবস্থাতেই ওই পুলিশ সদস্যকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তার মাথায় গুরুতর আঘাত রয়েছে। আমরা ইসিজি করার পর নিশ্চিত হয়ে তাকে মৃত ঘোষণা করেছি।’

Manual3 Ad Code

শেয়ার করুন