Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ানীবাজারে মেহেদির রঙ না মুছতেই গৃহবধূর করুণ মুত্যু

admin

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৪ | ১২:১৩ পূর্বাহ্ণ | আপডেট: ১০ এপ্রিল ২০২৪ | ১২:১৩ পূর্বাহ্ণ

ফলো করুন-
বিয়ানীবাজারে মেহেদির রঙ না মুছতেই গৃহবধূর করুণ মুত্যু

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
বিয়ানীবাজারে বিয়ের মাত্র ১৮দিনের মাথায় গলায় ফাঁস দিয়ে এক নববধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বিয়ের মাত্র ক’দিনের মধ্যে ওই নববধূর এমন মৃত্যু নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।

Manual7 Ad Code

তাহমিনা তাছরিন (২০) নামের ওই গৃহবধূ প্রেম করে বিয়ে করেছেন বলে স্থানীয় সূত্র জানায়। উপজেলার মুড়িয়া ইউনিয়নের আভঙ্গি গ্রামের আব্দুর রহমানের ছেলে নাসির উদ্দিন (২৮) এর সাথে তার বিয়ে হয়। খবর পেয়ে পুলিশ স্বামীর বাড়ি থেকে নিহত গৃহবধূর লাশ উদ্ধার করেছে।

স্থানীয় সূত্র জানায়, স্বামী বিদেশ থেকে আসার পর ১১ রমজান তাদের বিয়ে হয়। তবে বিয়ের আরও এক বছর পূর্ব থেকে তিনি নাসিরের ঘরে বসবাস করতেন। নাসিরের পাশের ঘরে গৃহবধূ তাহমিনা তাছরিনের খালার বিয়ে হয়েছে। ওই সুবাধে তিনি খালার বাড়িতে নিয়মিত আসা-যাওয়া করতেন। তার পিতার বাড়ি বড়লেখা উপজলার কবিরা গ্রামে।

Manual1 Ad Code

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর জানান, গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। মৃত্যুর কারণ অনুসন্ধানে আমরা তৎপর রয়েছি।

Manual8 Ad Code

শেয়ার করুন