Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে মোমেনের চিঠি, ‘আমরা আমেরিকার জনগণের পাশে আছি’

admin

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৩ | ০৭:২৬ অপরাহ্ণ | আপডেট: ১৮ আগস্ট ২০২৩ | ০৭:২৬ অপরাহ্ণ

ফলো করুন-
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে মোমেনের চিঠি, ‘আমরা আমেরিকার জনগণের পাশে আছি’

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
যুক্তরাষ্ট্রের মাউইয়ের হাওয়াই দ্বীপে দাবানলে সৃষ্ট বিপর্যয়ে প্রাণহানি ও সম্পত্তি নাশের ঘটনায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে ব্লিংকেনের কাছে পাঠানো এক চিঠিতে গভীর সমবেদনা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।

Manual6 Ad Code

শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান গত বুধবার (১৬ আগস্ট) চিঠিটি স্টেট ডিপার্টমেন্টে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র কাছে হস্তান্তর করেন।

ব্লিংকেনকে চিঠিতে মোমেন বলেন, ‘আমি আপনাকে ও আপনার মাধ্যমে এই প্রাকৃতিক বিপর্যয়ে যারা প্রাণ হারিয়েছে তাদের পরিবার এবং ক্ষতিগ্রস্তদের গভীর সমবেদনা ও আন্তরিক সহানুভূতি জানাই। আমরা আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং বিদেহীদের আত্মার মুক্তির জন্য প্রার্থনা করছি।’

Manual2 Ad Code

চিঠিতে তিনি বলেন, মাউয়ের মর্মান্তিক ঘটনা জলবায়ু পরিবর্তনের ধ্বংসের মাত্রা এবং দুর্যোগ প্রস্তুতি ও এই ধরনের দুর্যোগের সময় ঝুঁকি হ্রাস করার গুরুত্বের বিষয়টি আমাদের সবাইকে স্মরণ করিয়ে দেয়।

Manual7 Ad Code

মোমেন বলেন, ‘আমরা, বাংলাদেশের সরকার এবং জনগণ এই চ্যালেঞ্জিং সময়ে সমর্থন ও সংহতি জানিয়ে আমেরিকার জনগণের পাশে আছি।’

শেয়ার করুন