Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

যে কারণে ইউপি চেয়ারম্যানের ছেলেসহ ৩ জনকে ধরল পুলিশ

admin

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬ | ০৩:১৪ অপরাহ্ণ | আপডেট: ১৭ আগস্ট ২০২৬ | ০৩:১৪ অপরাহ্ণ

ফলো করুন-
যে কারণে ইউপি চেয়ারম্যানের ছেলেসহ ৩ জনকে ধরল পুলিশ

Manual2 Ad Code

শাল্লা প্রতিনিধি :
সুনামগঞ্জের শাল্লায় ৩ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের কাছ থেকে মাদক উদ্ধার করা হয়েছে। শাল্লা থানা পুলিশ রোববার (১৬ আগস্ট) উপজেলার আটগাঁও ইউনিয়নের বিভিন্ন স্থানে এ অভিযান চালায়।

Manual3 Ad Code

অভিযানে ২০২ পিস ইয়াবা বড়ি, মদ ও গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন- আটগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৃত ইদ্রিস তালুকদার ছেলে মো. তোফাজ্জল হোসেন (৪৬), একই এলাকার আব্দুর রহিমের ছেলে হেলাল মিয়া (৪৪) ও মনু মিয়ার ছেলে খিজির মিয়া (৩৬)।

Manual3 Ad Code

শাল্লা থানার অফিসার ইনচার্জ (অতিরিক্ত দায়িত্ব) শওকত আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করে তাদেরকে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন