Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

রাশিয়াকে ঠেকাতে জোট বাঁধছে নরডিক রাষ্ট্রগুলো

admin

প্রকাশ: ২৬ মার্চ ২০২৩ | ১২:১৫ অপরাহ্ণ | আপডেট: ২৬ মার্চ ২০২৩ | ১২:১৫ অপরাহ্ণ

ফলো করুন-
রাশিয়াকে ঠেকাতে জোট বাঁধছে নরডিক রাষ্ট্রগুলো

Manual5 Ad Code

অনলাইন ডেস্ক:
ইউক্রেন যুদ্ধের রেশ ধরে এবার রাশিয়ার বিরুদ্ধে এক হচ্ছে প্রতিবেশী নর্ডিক শত্রুরাও। রাশিয়াকে রুখতে একটি শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিতে যাচ্ছে নর্ডিক দেশ-সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড ও ডেনমার্ক। দেশগুলোর প্রতিরক্ষা নিশ্চিতে এই বিরাট বহরে থাকবে ২৫০টি আধুনিক ফ্রন্ট লাইন যুদ্ধবিমান। আলজাজিরা, রয়টার্স।

Manual1 Ad Code

শুক্রবার যৌথ বিবৃতিতে চার দেশের সশস্ত্র বাহিনী জানায়, ন্যাটোর মতোই তারা জোট বেঁধে কাজ করছে। লক্ষ্য পূরণে এগিয়ে যাচ্ছে। প্রতিরক্ষা ব্যবস্থা নিশ্চিতে ইতোমধ্যে এ সংক্রান্ত একটি চিঠিতে ১৬ মার্চ একটি প্রাথমিক চুক্তিতে সই করার কথাও জানান চার দেশের বিমানবাহিনীর কমান্ডাররা।

Manual2 Ad Code

ডেনমার্কের বিমানবাহিনীর কমান্ডার মেজর জেনারেল জান ড্যাম বলেন, বিমানবাহিনীকে শক্তিশালী করার পদক্ষেপ নেওয়া শুরু হয় গত বছর ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পরই। আরও বলেন, আমাদের সম্মিলিত বহরকে তুলনা করা যেতে পারে একটি বড় ইউরোপীয় দেশের সঙ্গে।’

নরওয়ের কাছে ইতোমধ্যে রয়েছে ৫৭টি এফ-১৬ ফাইটার জেট। এ ছাড়া ৩৭টি এফ-৩৫ ফাইটার কেনার প্রক্রিয়ায় রয়েছে তারা। ফিনল্যান্ডের রয়েছে ৬২টি এফ/এ-১৮ হর্নেট জেট। দেশটির বিমানবাহিনীতে যুক্ত হওয়ার কথা রয়েছে ৬৪টি এফ-৩৫। ডেনমার্কের আছে ৫৮টি এফ-১৬ আর চাহিদা রয়েছে আরও ২৭টি এফ-৩৫ ফাইটার জেটের। সুইডেনের কাছে ৯০টিরও বেশি গ্রিপেন জেট রয়েছে। তবে বিমানগুলো কতটি চালু আছে তা স্পষ্ট নয়। নর্ডিক বিমানবাহিনীর কমান্ডাররা সুইডেনে ঘনিষ্ঠ সহযোগিতার বিষয়ে প্রথম আলোচনা করেছিলেন গত নভেম্বরে।

ড্যাম বলেন, ‘আমরা আমাদের আকাশপথের নজরদারি আরও শক্তিশালী করতে চাই। একে অপরের নজরদারি সিস্টেম থেকে ডেটা ব্যবহার করে তা সম্মিলিতভাবে ব্যবহার করতে চাই।’ যৌথ এ নর্ডিক বিমানবাহিনী গড়ে তোলার এ ধারণা ১৯৯০ দশকের মাাঝামাঝি থেকে সরকারগুলোর মধ্যে পর্যায়ক্রমিক আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছিল। তবে যৌথ অগ্রগতির প্রতিবন্ধক ছিল সুইডেন ও ফিনল্যান্ডের ঐক্যবদ্ধ অবস্থান।

Manual7 Ad Code

শেয়ার করুন