Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

লাইনচ্যুত ট্রেন থেকে ১ হাজার লিটার তেল উদ্ধার

admin

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬ | ০৩:২০ অপরাহ্ণ | আপডেট: ০২ এপ্রিল ২০২৬ | ০৩:২০ অপরাহ্ণ

ফলো করুন-
লাইনচ্যুত ট্রেন থেকে ১ হাজার লিটার তেল উদ্ধার

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:

হবিগঞ্জের মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার পর সেখানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। শুধু তা–ই নয়, নিজস্ব উদ্যোগে ড্রাম ও জারিকেন সংগ্রহ করে ট্রেনটি থেকে চুইয়ে পড়া প্রায় এক হাজার লিটার ডিজেল উদ্ধার করেছেন বাহিনীর সদস্যরা।

Manual6 Ad Code

বুধবার রাত সাড়ে ৯টার দিকে মাধবপুরে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় নিকটস্থ মনতলা বর্ডার অবজারভেশন পোস্টের (বিওপি) বিজিবির একটি দল। তারা সেখানে গিয়ে তেল লুটপাট প্রতিরোধ করে। পরে সার্বক্ষণিক নিরাপত্তার জন্য সেখানে এক প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়।

Manual4 Ad Code

তেল উদ্ধারের বিষয়ে বিজিবির হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, বিজিবির উদ্ধারকারী দল নিজস্ব উদ্যোগে ড্রাম ও জারিকেন সংগ্রহ করে প্রায় এক হাজার লিটার ডিজেল উদ্ধার করে সংরক্ষণ করেছে। এ উদ্যোগের ফলে সরকারি সম্পদের অপচয় রোধের পাশাপাশি দুর্ঘটনাস্থলে শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখাও সম্ভব হয়েছে।

Manual5 Ad Code

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, দুর্ঘটনায় মালবাহী ট্রেনটির মোট পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। এর মধ্যে তেলসহ দুটি বগি ইতিমধ্যে সোজা করা হয়েছে। আরও দুটি বগি উদ্ধারের কাজ চলছে। তবে একটি বগি পানিতে পড়ে যাওয়ায় সেটি উদ্ধারে কিছুটা বেশি সময় লাগতে পারে। একই সঙ্গে দুর্ঘটনায় রেললাইনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় তা মেরামত করছে রেলওয়ে কর্তৃপক্ষ।এদিকে এই দুর্ঘটনায় বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

শেয়ার করুন