Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে বিদেশি ম দ সহ আ*ট*ক ১

admin

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬ | ০৪:৫৩ অপরাহ্ণ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬ | ০৪:৫৩ অপরাহ্ণ

ফলো করুন-
শ্রীমঙ্গলে বিদেশি ম দ সহ আ*ট*ক ১

Manual6 Ad Code

নিউজ ডেস্ক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২৬ বোতল বিদেশি মদসহ রিপন চন্দ্র দাস (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Manual6 Ad Code

শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে উপজেলার উত্তর উত্তরসুর এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার রিপন চন্দ্র দাস শ্রীমঙ্গল উপজেলার ৫নং কালাপুর ইউনিয়নের মাজদিহি এলাকার রবীন্দ্র চন্দ্র দাসের ছেলে।

Manual3 Ad Code

পুলিশ জানায়, শ্রীমঙ্গল উত্তর উত্তরসুর এলাকায় বিদেশি মদ কেনাবেচা চলছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ৯টা ১০ মিনিটের দিকে শ্রীমঙ্গল ইনডোর স্টেডিয়ামের পশ্চিম পাশের পাকা সড়কে অভিযান চালানো হয়। এসআই সজীব চৌধুরীর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে রিপন চন্দ্র দাসকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ডান হাতে থাকা একটি সাদা প্লাস্টিকের ব্যাগ থেকে ২৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

Manual8 Ad Code

উদ্ধারকৃত মাদকের মধ্যে ভারতীয় রয়েল গ্রিন ডিলাক্স ব্লেন্ডেড হুইস্কি ১২ বোতল, ম্যাজিক মোমেন্টস গ্রেইন ভদকা ৪ বোতল,মাস্টার ব্লেন্ডারস সিগনেচার প্রিমিয়ার গ্রেইন হুইস্কি ৫ বোতল, স্টার্লিং রিজার্ভ রেয়ার বি সেভেন ব্লেন্ডেড হুইস্কি ৫ বোতল।

Manual4 Ad Code

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তি মদগুলো বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন। তবে তিনি এগুলোর পক্ষে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শ্রীমঙ্গল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

রবিবার সকালে মৌলভীবাজার পুলিশ সুপার মো.মনিরুল ইসলাম জানিয়েছেন, চলতি সেপ্টেম্বর মাসে জেলায় এখন পর্যন্ত ১৪৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় দায়ের হওয়া ৫টি মামলায় মোট ১২ জন আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন